প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:২৭ পিএম (ভিজিট : ৬)

X
সংগৃহীত ছবি
মসজিদে নববীর ইমাম শায়খ আবদুল্লাহ আল-বুয়াইজান বলেছেন, ঈমান, সৎকর্ম, নামাজ এবং আল্লাহর সিদ্ধান্তের ওপর পূর্ণ ভরসার মধ্যেই প্রকৃত সুখ ও শান্তি নিহিত।
শুক্রবার (৭ আগস্ট) জুমার খুতবায় তিনি বলেন, পার্থিব জীবনের সাময়িক সুখের চেয়ে আল্লাহর প্রতি বিশ্বাস ও আনুগত্য মানুষের অন্তরে স্থায়ী প্রশান্তি এনে দেয়। ঈমান ও সৎকর্মের মাধ্যমে জীবন পরিচালনা এবং আল্লাহর সিদ্ধান্তের ওপর আস্থা রাখাই প্রকৃত সুখের পথ।
এ সময় অন্তরকে হিংসা ও বিদ্বেষমুক্ত রাখার আহ্বান জানান শায়খ আল-বুয়াইজান। তিনি বলেন, পরিপূর্ণতা ও প্রকৃত তৃপ্তি অর্জনের সঠিক পথ হলো কোরআন ও সুন্নাহর অনুসরণ।
একই দিনে জুমার খুতবায় মুসলিমদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন মক্কার মসজিদুল হারামের ইমাম শায়খ ফয়সাল গাজ্জাবি। তিনি বলেন, মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ধর্মীয় দায়িত্ব। এর মাধ্যমে আল্লাহর নেয়ামত অটুট রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের দুর্ভোগও দূর করা সম্ভব।
খুতবায় তিনি সহযোগিতা, পারস্পরিক সহায়তা এবং সৎকর্ম ও তাকওয়ার মাধ্যমে বিপদগ্রস্ত ও অভাবীদের কষ্ট লাঘবের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, মুসলিমদের পরস্পরের সহযোগিতা করা, একে অন্যকে সহায়তা করা এবং অসহায় মানুষের দুর্দশা দূর করার চেষ্টা করা উচিত।