প্রাইম ব্যাংক ও সিপিডিএল-এর মধ্যে চুক্তি স্বাক্ষর, ফ্ল্যাটে বিশেষ ছাড় পাবেন গ্রাহক-কর্মীরা

বুলেটিন ডেস্ক

অর্থ-বানিজ্য

প্রাইম ব্যাংক পিএলসি. এবং সিএ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (সিপিডিএল)-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।ফলে প্রাইম ব্যাংকের গ্রাহক

2026-08-08T17:49:14+00:00
2026-08-08T17:49:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
প্রাইম ব্যাংক ও সিপিডিএল-এর মধ্যে চুক্তি স্বাক্ষর, ফ্ল্যাটে বিশেষ ছাড় পাবেন গ্রাহক-কর্মীরা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:৪৯ পিএম   (ভিজিট : ৩৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

প্রাইম ব্যাংক পিএলসি. এবং সিএ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (সিপিডিএল)-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফলে প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা সিপিডিএল-এর আবাসন প্রকল্পে ফ্ল্যাট কিনতে বিশেষ মূল্যছাড়ের সুবিধা পাবেন। 

সম্প্রতি রাজধানীর বনানীতে অবস্থিত সিপিডিএল-এর করপোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা সিপিডিএল নির্মিত আবাসিক অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় উপভোগ করবেন। এই উদ্যোগের মাধ্যমে উন্নত আবাসন সুবিধা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় ও উন্নত সেবা প্রদানের সুযোগ তৈরি হবে।

প্রাইম ব্যাংক পিএলসি.-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ। সিপিডিএল-এর পক্ষে স্বাক্ষর করেন চিফ রিলেশনশিপ অফিসার জি. এম. ফারহাদ সারওয়ার।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকে পক্ষে আরও উপস্থিত ছিলেন- জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল; তাকিয়ান চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড। সিপিডিএল-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ইফতেখার উদ্দিন চৌধুরী, জেনারেল ম্যানেজার (অপারেশনস অ্যান্ড এসসিএম) এবং আমজাদ হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংক তার গ্রাহক ও কর্মীদের জন্য আবাসন-সংক্রান্ত বিশেষ সুবিধা সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ভ্যালু অ্যাডেড সেবা প্রদানের ধারাবাহিকতা আরও জোরদার করল।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy