হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, থামছেই না মৃত্যুর মিছিল

বুলেটিন ডেস্ক

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় দেশেহামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে

2026-08-09T16:04:10+00:00
2026-08-09T16:04:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, থামছেই না মৃত্যুর মিছিল
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৪:০৪ পিএম   (ভিজিট : ১১)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩টি শিশু।

আজ রোববার (৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুরা হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করলেও নিশ্চিতভাবে কেবল হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৭৫ জন শিশু নিশ্চিত হামে এবং ৯৮৮ জন হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩৮ শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৪২ জন।

গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৭৫ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৮ জনসহ মোট ৮৭৩টি শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৩২০ জন এবং নিশ্চিত আক্রান্ত ১৭ হাজার ১১৫ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন রোগীর মধ্যে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy