বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদীকে প্রশ্রয় দেওয়া হবে না: জামায়াত আমির

অনলাইন ডেস্ক

রাজনীতি

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সম্প্রতি দেশে ক্ষমতার লোভ, দখলদারী আর মানুষ খুনের

2026-08-10T14:07:08+00:00
2026-08-10T14:07:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদীকে প্রশ্রয় দেওয়া হবে না: জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২:০৭ পিএম   (ভিজিট : ৮)
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
X

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সম্প্রতি দেশে ক্ষমতার লোভ, দখলদারী আর মানুষ খুনের ঘটনা বেড়েছে। আমরা কোনো ফ্যাসিবাদীকে বাংলার জমিনে প্রশ্রয় দেবো না। তাই আপনারা তৈরি হোন, যেভাবে ২৪ সালে সবাই রাস্তায় নেমে এসছিলেন, হয়তো আবারও রাস্তায় নামতে হবে।

সোমবার (১০ আগস্ট) সকালে সাঘাটার জামায়াত-শিবিরের দুই কর্মীর খুনিদের বিচার দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. মো. শফিকুর রহমান বলেন, সম্প্রতি সাঘাটায় সন্ত্রাসী হামলায় আমাদের দুই কর্মীর বাবা-মায়ের বুক খালি হয়েছে। আজকে এসে আমি তার স্বাক্ষী হয়েছি। আমি চাই, আর কোনো মায়ের কিংবা বাবার বুক খালি না হোক। এই বাংলাদেশকে আমরা সঠিক সম্মৃদ্ধ বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আমরা সকলের নিরাপদ দেখতে চাই। 

বোনারপাড়ার কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন— গাইবান্ধা-৫ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ।

এসময় আরও বক্তব্য রাখেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, গাইবান্ধা-২ আসনের এমপি আব্দুল করিমসহ আরও অনেকে। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy