বিজিবির অভিযানে ঘুমধুম সীমান্তে আড়াই লাখ পিস ইয়াবা ও পিস্তল সহ গুলি উদ্ধার

বুলেটিন ডেস্ক

জাতীয়

বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ২ লাখ ৪৬ হাজার

2026-08-10T18:49:04+00:00
2026-08-10T18:49:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিজিবির অভিযানে ঘুমধুম সীমান্তে আড়াই লাখ পিস ইয়াবা ও পিস্তল সহ গুলি উদ্ধার
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:৪৯ পিএম   (ভিজিট : ০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)  বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ২ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে।

বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপির সদস্যরা গতকাল (৯ আগস্ট) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদককারবারী মিয়ানমার থেকে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান আশিকের নেতৃত্বে বিজিবির একটি আভিযানিকদল আনুমানিক রাত ১১টার দিকে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। 
অভিযানের ধারাবাহিকতায় আজ সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ০০.১৫ টার দিকে সীমান্ত পিলার-৩১ এর নিকটবর্তী নয়াপাড়া নামক স্থানে কতিপয় চোরাকারবারীকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারীরা ১টি বিদেশি অস্ত্র, ৫ রাউন্ড গোলাবারুদ এবং ২ লাখ ৪৬ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা সেগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা ট্যাবলেটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। কক্সবাজার ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। বিজিবির এ ধরনের কার্যকর তৎপরতায় সীমান্তবর্তী জনসাধারণের মধ্যে নিরাপত্তাবোধ ও আস্থা আরও সুদৃঢ় হচ্ছে।সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy