প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৯:০৭ পিএম (ভিজিট : ০)

X
গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
নির্বাচন পূর্ববর্তী ঢাকা-১৩ আসনের প্রচারণা ও গণসংযোগের সময় ববি হাজ্জাজ ‘চা হাতে গণতন্ত্র’ (Democracy with Tea in Hand) শিরোনামে একটি তৃণমূলভিত্তিক কর্মসূচি পরিচালনা করেছিলেন। এটি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক জনসভা ছিল না, বরং চায়ের স্টলে সাধারণ মানুষের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপচারিতা ও আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধির একটি উদ্যোগ ছিল।
এর মূল উদ্দেশ্য ছিলো সাধারণ মানুষের সাথে সম্পৃক্ততা: রিকশাওয়ালা, দোকানদার ও পথচারীদের সাথে চায়ের কাপে খোলামেলা আলোচনা। মূল বার্তা এটাই যে , গণতন্ত্র মানে শুধু ভোট দেওয়া নয়; বরং অন্যের কথা শোনা, ভিন্ন মতকে সম্মান করা এবং সহমর্মিতা তৈরি করা।
এরই ধারাবাহিকতায় ঢাকা-১৩ আসনের বাসিন্দারা এখন রোজ আমন্ত্রণ জানাতে পারবেন আপন ঠিকানায়। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সম্প্রীতি ও সম্ভাবনার নতুন উদ্যোগ 'মন্ত্রীর সাথে চা ঠিকানা আপনার বাসা'। একটা কিউআর কোড স্ক্যান করে আমন্ত্রণ পাঠাতে পারবে শুধুমাত্র ঢাকা - ১৩ আসনের বাসিন্দারা তাদের প্রিয় নেতা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপিকে। ঘরে এক কাপ চা, গল্প, অভিজ্ঞতা, এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে সরাসরি কথা বলবেন। যা একটি ব্যতিক্রমী উদ্যোগ।
এ উদ্যোগে আগামীকাল (১২ আগস্ট) ঢাকা-১৩ আসনের মহম্মদপুর ৪০ ফিট নার্সারি গলি, মুসা ম্যানসনে 'মন্ত্রীর সাথে চা, ঠিকানা আপনার বাসা' শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ঢাকা - ১৩ আসনের নাগরিকদের গল্প, সমস্যা, পরামর্শ ও সমাধান নিয়ে চা চক্রে উপস্থিত থাকবেন তাদের প্রিয় নেতা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি।
মুক্ত আলোচনায় চা খেতে খেতে সুশাসন, নাগরিক অধিকার, এলাকার বিভিন্ন সমস্যা এবং সমসাময়িক জনসচেতনতামূলক বিষয়ে মতবিনিময় করা ; এছাড়া সহযোগিতাপূর্ণ নেতৃত্ব- শুধু নির্দেশ না দিয়ে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার মানসিকতা তৈরি করাই মূল উদ্দেশ্য।