রামিসা ধর্ষণ-হত্যা মামলা: ডেথ রেফারেন্স ও আপিল শুনানি প্রস্তুত

বুলেটিন ডেস্ক

আইন-আদালত

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আদালতে

2026-08-12T10:42:32+00:00
2026-08-12T10:42:32+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
রামিসা ধর্ষণ-হত্যা মামলা: ডেথ রেফারেন্স ও আপিল শুনানি প্রস্তুত
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১০:৪২ এএম   (ভিজিট : ৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আদালতে ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি ও মাগুরার শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শেষ হওয়ার পরই রামিসা হত্যা মামলার শুনানি শুরু হবে।

মামলাটির ডেথ রেফারেন্স ও আপিল শুনানিকে কেন্দ্র করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এখন নুসরাত ও আছিয়া হত্যা মামলার শুনানি শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

আজ বুধবার (১২ আগস্ট) সকালে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার দ্বৈত হাইকোর্ট বেঞ্চ স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। এই নির্দেশের পর ২৫ জুন এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াইয়ের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খান রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ পান।

গত ১৯ মে রামিসাকে ধর্ষণ শেষে হত্যা করেন সোহেল রানা। এ অপরাধে তাকে পূর্ণ সহায়তা করেন তার স্ত্রী স্বপ্না আক্তার। অপরাধের গভীরতা বিবেচনা করে দু’জনকেই মৃত্যুদণ্ড দেন ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।

রায়ের পর দুই আসামিকে পাঠানো হয় কনডেম সেলে। কনডেম সেল থেকে তারা রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন।






Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy