অপু বিশ্বাসের সঙ্গে ‘শিকার’ সিনেমায় পশ্চিমবঙ্গের তিন অভিনেতা

অনলাইন ডেস্ক

বিনোদন

একসময় ঈদের সিনেমা মানেই ছিল অপু বিশ্বাসের উপস্থিতি। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে আলাদা

2026-08-13T12:02:57+00:00
2026-08-13T12:02:57+00:00
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
   
অপু বিশ্বাসের সঙ্গে ‘শিকার’ সিনেমায় পশ্চিমবঙ্গের তিন অভিনেতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১২:০২ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

একসময় ঈদের সিনেমা মানেই ছিল অপু বিশ্বাসের উপস্থিতি। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে আলাদা জায়গা তৈরি করেছেন এই চিত্রনায়িকা। তবে এখন সময় বদলেছে। সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকা অপু বিশ্বাস এখন সিনেমার শুটিং করেন কালেভদ্রে। তবে সম্প্রতি নতুন সিনেমার শুটিং শুরু করেছেন এই নায়িকা। হিমালয়ের দেশ নেপালে শুরু হয়েছে তার নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিং।

দুই পাশে উঁচু পাহাড়, সামনে বিশাল পর্বতশ্রেণি, নীল আকাশ আর চোখজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য-নেপালের পোখারার এমন মনোরম পরিবেশেই ৯ আগস্ট শুরু হয়েছে ‘শিকার’-এর দৃশ্যধারণ। শুটিং শুরুর আগে আয়োজন করা হয় সিনেমাটির মহরত। নিজস্ব রীতি অনুসরণ করে প্রথমে সিনেমার মঙ্গল কামনায় দোয়া করেন নতুন নায়ক মুর্তজা পলাশ। পরে নারিকেল ভেঙে শুভ সূচনা করেন কলকাতার অভিনেতা শ্যাম ভট্টাচার্য।

কামরুজ্জামান রোমান পরিচালিত এবং রেজা ফিল্ম প্রযোজিত সিনেমাটির প্রথম দিনের শুটিংয়ে অংশ নেন অপু বিশ্বাস, মুর্তজা পলাশ, বড়দা মিঠু, কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় ও শ্যাম ভট্টাচার্য। বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী ও কলাকুশলীদের সমন্বয়ে নির্মিত হচ্ছে ‘শিকার’।

নেপালের বিভিন্ন মনোরম লোকেশন ও পাহাড়ঘেরা প্রাকৃতিক পরিবেশে প্রায় এক মাস ধরে চলবে সিনেমাটির দৃশ্যধারণ। আগামী বছর ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে সিনেমাটির। তবে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এখনও জানানো হয়নি।

  ‘শিকার’-এ অভিনয়ের সুযোগটি গল্পের কারণেই গ্রহণ করেছেন বলে জানান অপু বিশ্বাস। তিনি বলেন, ‘যখন নির্মাতা গল্প নিয়ে আসেন, আমি তখনই রাজি হয়ে যাই। কারণ, সিনেমাটিতে আমার কাজের জায়গা আছে, অভিনয়ের জায়গা আছে। আর এই সিনেমার মাধ্যমে আরও একজন নতুন নায়ক মুর্তজা পলাশের অভিষেক হবে। এটা নিয়েও আমি অনেক বেশি এক্সাইটেড। আশা করি, গল্পটি দর্শকের ভালো লাগবে।’

নাটকে একাধিকবার অভিনয় করলেও ‘শিকার’-এর মাধ্যমে প্রথমবার বড় পর্দায় অভিষেক হচ্ছে মুর্তজা পলাশের। সিনেমাটির চরিত্রের জন্য দীর্ঘ প্রস্তুতিও নিয়েছেন তিনি। ফলে নতুন এই মুখের পাশাপাশি অপুর সঙ্গে কলকাতার শিল্পীদের উপস্থিতিও সিনেমাটিকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

রজতাভ দত্ত বলেন, ‘এই সিনেমায় আমার চরিত্রের নাম মনীষ মালহোত্রা। যার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, অনেক দুর্নীতির সঙ্গে যুক্ত, সীমান্ত এলাকায় অবৈধ কাজ করে। সব মিলিয়ে চরিত্রটি শক্তিশালী। আশা করছি দর্শকের ভালো লাগবে।’

শ্যাম ভট্টাচার্য বলেন, ‘সীমান্তবর্তী এলাকার অপরাধ নিয়ে এই সিনেমার গল্প। বাংলাদেশ ও ভারত দুই দেশকেই রিপ্রেজেন্ট করা হচ্ছে। কোনো গল্প সিম্পল হলেও যে ইউনিক হতে পারে, সেটাই দেখা যাবে শিকার সিনেমায়। আমার বিশ্বাস, হলে সিনেমাটি দারুণ উপভোগ্য হবে।’

এদিকে বড় পর্দায় অপুর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্র্যাপ’। দীন ইসলাম পরিচালিত থ্রিলারধর্মী সিনেমাটি ২০২৪ সালে মুক্তি পায়। এরপর নতুন কোনো সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে দেখা যায়নি তাকে। তবে সেই বিরতি কাটিয়ে বর্তমানে একাধিক সিনেমা নিয়ে ব্যস্ততার কথা জানিয়েছেন অভিনেত্রী।

‘শিকার’-এর পাশাপাশি অপুর হাতে রয়েছে ‘দুর্বার’ ও ‘সিক্রেট’ সিনেমা। ‘দুর্বার’ পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ, এতে তার বিপরীতে অভিনয় করছেন সজল। অন্যদিকে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’-এ অপুর নায়ক আদর আজাদ। ফলে সামনে পরপর নতুন চরিত্র ও গল্প নিয়ে বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy