গুপ্ত’ ন্যারেটিভ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মারে ছাত্রদল: শিবির সভাপতি

আবিদুর রহমান, কুবি প্রতিনিধি

শিক্ষা

‘গুপ্ত’—এটা একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে। আর এই গুপ্ত ন্যারেটিভ দিয়েই সাধারণ শিক্ষার্থীদের মারে। এটা দীর্ঘ সময় ধরে

2026-08-13T12:53:58+00:00
2026-08-13T13:25:14+00:00
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
   
গুপ্ত’ ন্যারেটিভ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মারে ছাত্রদল: শিবির সভাপতি
আবিদুর রহমান, কুবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১২:৫৩ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৬ ১:২৫ পিএম  (ভিজিট : ২)
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম
X

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

‘গুপ্ত’—এটা একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে। আর এই গুপ্ত ন্যারেটিভ দিয়েই সাধারণ শিক্ষার্থীদের মারে। এটা দীর্ঘ সময় ধরে তাদের মিডিয়া ট্রায়াল। এরপর আপনাকে ধরে মারবে, আর বলবে—এ শিবির করে, গুপ্ত আছে। এটা মারার একটা বৈধতা তৈরির জন্য পূর্বের বন্দোবস্ত—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

১২ আগস্ট (বুধবার) কুমিল্লা শহরের ফান টাউন পার্কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “আমাদের সবই ওপেন। ‘গুপ্ত’—এটা একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে। আর এই গুপ্ত ন্যারেটিভ দিয়েই সাধারণ শিক্ষার্থীদের মারে।”

তিনি আরও বলেন, “এটা দীর্ঘ সময় ধরে তাদের মিডিয়া ট্রায়াল। এরপর আপনাকে ধরে মারবে, আর বলবে এ শিবির করে, গুপ্ত আছে। এটা মারার একটা বৈধতা তৈরির জন্য পূর্বের বন্দোবস্ত। ইন্টেনশনালিই এই ফাঁদ তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসাইন আবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy