মধ্যরাতে আবেগঘন বিদায়ী বার্তা রা‌কি‌বের

অনলাইন ডেস্ক

সোশ্যাল মিডিয়া

ছাত্রদলের দায়িত্ব পালন শেষ করে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম

2026-08-14T08:27:59+00:00
2026-08-14T08:50:39+00:00
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
   
মধ্যরাতে আবেগঘন বিদায়ী বার্তা রা‌কি‌বের
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:২৭ এএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ৮:৫০ এএম  (ভিজিট : ৭)
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব
X

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব

ছাত্রদলের দায়িত্ব পালন শেষ করে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

শুক্রবার (১৪ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে রাকিবুল ইসলাম রাকিব মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তার জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ ছাত্রদলের সাবেক নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

কেন্দ্রীয় সংসদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ঢাকার পাঁচ কলেজ ও চার মহানগরের নেতাকর্মীদের রাজপথের কর্মসূচিতে ভূমিকার প্রশংসা করেন।

নিজের নেতৃত্বাধীন নেতাকর্মীদের সততা ও নিষ্ঠার প্রশংসা করে রাকিব বলেন, তাদের নামে কোনো অনাকাঙ্ক্ষিত খবরের শিরোনাম হয়নি। আর্থিক টানাপোড়েনের মধ্যেও তারা সততা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের ইউনিটের নেতৃত্ব দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

ক্যাম্পাসে ইতিবাচক ছাত্ররাজনীতি বিকাশে কাজ করার কথা জানিয়ে রাকিব বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের কারণে যেন কোনো সাধারণ শিক্ষার্থী অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার না হন, সে বিষয়ে তিনি বিশেষভাবে মনোযোগী ছিলেন।

রাকিব-নাছির কমিটির অন্যতম সফলতা হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি প্রণয়ন এবং রাজপথে ভূমিকা রাখার কথা উল্লেখ করেন তিনি। ৫ আগস্ট ২০২৪-এর পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের ভূমিকার কথাও তুলে ধরেন।

ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ‘একটা নতুন জীবন শুরু করতে চাই। নিজেকে আরও বেশি পরিশুদ্ধ, মানবিক ও সৎ মানুষ হিসেবে গড়তে চাই।’

দীর্ঘ সময় দায়িত্ব পালনকালে নিজের ভুল-ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করে রাকিব বলেন, ভুল-ত্রুটির ঊর্ধ্বে কেউ নয়। কারও মনে কষ্ট দিয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি।

পোস্টের শেষে ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন রাকিব।





Loading...
Loading...


সোশ্যাল মিডিয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy