স্বৈরাচার সরকারের অপরিকল্পিত পদক্ষেপের জন্য বিদ্যুৎ ও জ্বালানির সমস্যা: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

বিদ্যুতের সমস্যার জন্য বিগত আওয়ামী লীগ সরকারকে দায়ী করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমি জানি সমগ্র দেশের মানুষ,

2026-08-16T13:16:04+00:00
2026-08-16T13:16:04+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
স্বৈরাচার সরকারের অপরিকল্পিত পদক্ষেপের জন্য বিদ্যুৎ ও জ্বালানির সমস্যা: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১:১৬ পিএম   (ভিজিট : ০)
প্রধানমন্ত্রী তারেক রহমান
X

প্রধানমন্ত্রী তারেক রহমান

বিদ্যুতের সমস্যার জন্য বিগত আওয়ামী লীগ সরকারকে দায়ী করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমি জানি সমগ্র দেশের মানুষ, শুধু ঢাকা শহর না জেলা-উপজেলার বহু মানুষ এই মুহূর্তের বিদ্যুতের কষ্ট ভোগ করছেন। 

এই বিদ্যুতের সমস্যা যে স্বৈরাচারকে এ দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা।’

রোববার সকালে দিনব্যাপী কিশোরগঞ্জ জেলা সফরের শুরুতে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের জনগণ যেহেতু বিএনপিকে নির্বাচিত করেছে, বিএনপি দেশের মানুষের দল। বিএনপি এ দেশের স্বার্থেই কাজ করবে। বিএনপি এ দেশের মানুষের স্বার্থে কাজ করবে। আগামী ২৭ তারিখে আবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। 

সেই জাতীয় সংসদের অধিবেশন আপনাদের দল, আপনাদের সরকার, দেশের মানুষের সামনে জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে-কীভাবে আমরা ইনশাআল্লাহ আগামী ১০ বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করবো।’

এর আগে ঢাকা থেকে সড়কপথে রওনা দিয়ে সকাল ১১টা ২৪ মিনিটের দিকে প্রধানমন্ত্রী পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পৌঁছান। মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিকতা শুরু করেন তিনি।

ঢাকার বাইরে কোনো জেলায় দ্বিতীয়বারের মতো জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে। পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিকতা শুরু করেন প্রধানমন্ত্রী। 

এরপর তিনি কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। পরে বেলা একটায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও জাতীয় মৎস্য পদক ২০১৬ প্রদান করবেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy