বাংলাদেশ ব্যাংকের সাথে মার্কেন্টাইল ব্যাংকের কৃষি উন্নয়নে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

দেশের কৃষি উৎপাদন বাড়ানো, পল্লী অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে

2026-08-17T13:27:43+00:00
2026-08-17T13:27:43+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ ব্যাংকের সাথে মার্কেন্টাইল ব্যাংকের কৃষি উন্নয়নে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১:২৭ পিএম   (ভিজিট : ০)
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে কেন্দ্রীয় ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়
X

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে কেন্দ্রীয় ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়

দেশের কৃষি উৎপাদন বাড়ানো, পল্লী অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে রোববার (১৬ আগস্ট) আনুষ্ঠানিকভাবে অংশ নিয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।

এ উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে কেন্দ্রীয় ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

এসময় বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন কৃষি ঋণ বিভাগ-২ এর পরিচালক এ.কে.এম সাইদুজ্জামান এবং অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের প্রতিনিধিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মোঃ জাহিদ হোসেন এবং কৃষি ঋণ বিভাগের প্রধান ও এফএভিপি মোঃ  সাজ্জাদুর রহমান। 

এছাড়াও চুক্তি স্বাক্ষরের সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এই চুক্তির মাধ্যমে দেশের কৃষি খাত শক্তিশালী হবে এবং গ্রামীণ অর্থনীতি উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ ব্যাংক। মার্কেন্টাইল ব্যাংক প্রান্তিক অর্থনীতিতে গতি সঞ্চার করতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। নতুন এই চুক্তি ব্যাংকটির দীর্ঘমেয়াদী সেই প্রয়াসেরই অংশ। 

এই ধারা অব্যাহত রাখতে এবং পল্লী অঞ্চলে অর্থনীতি শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংকের সকল উদ্যোগে একাত্ব হয়ে কাজ করবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।






Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy