নাসিমুল গনি ও এহসানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ছে

কাজী দীন মোহাম্মদ, বিশেষ প্রতিবেদক

জাতীয়

সদ্য শেষ হওয়া চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে একই দায়িত্বে বহাল রাখা হচ্ছে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

2026-08-17T19:41:34+00:00
2026-08-17T19:41:34+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
নাসিমুল গনি ও এহসানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ছে
কাজী দীন মোহাম্মদ, বিশেষ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৭:৪১ পিএম   (ভিজিট : ০)
নাসিমুল গনি ও এহসানুল হক
X

নাসিমুল গনি ও এহসানুল হক

সদ্য শেষ হওয়া চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে একই দায়িত্বে বহাল রাখা হচ্ছে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হককে। সরকারের উচ্চপর্যায়ের বিশেষ সূত্র সোমবার এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ এক বছর করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে তারা নিজ নিজ বর্তমান দায়িত্বেই বহাল থাকবেন।

এর আগে ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান নাসিমুল গনি। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, গত বছরের ১২ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান এহসানুল হক। এর আগে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

সরকারের এ সিদ্ধান্তের ফলে প্রশাসনের শীর্ষ দুই গুরুত্বপূর্ণ পদে বর্তমান দুই কর্মকর্তার ধারাবাহিকতা বজায় থাকছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy