প্রকাশ: সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২, ১১:৩৪ এএম (ভিজিট : ৩৬৪)

X
এবার স্মার্টফোন, স্মার্টগড়ির পর প্রযুক্তির অন্যতম আবিষ্কার হচ্ছে স্মার্টচশমা। আইকেয়ার সেক্টরের অন্যতম সংস্থা টাইটন এবার বাজারে নিয়ে এল স্মার্টগ্লাস টাইটান আইএক্স ৷ এই স্মার্ট গ্লাসকে সানগ্লাস, স্পেক্টেকল বা কম্পিউটার গ্লাস হিসেবে ব্যবহার করা যেতে পারে ৷ এই গ্লাসের মাধ্যমে শোনা যাবে গান, এমনকি কথা বলা যাবে ফোনের মতো করে। এই স্মার্ট চশমায় রয়েছে অডিও, টাচ কন্ট্রোল, ও ফিটনেস ট্র্যাকারের মতো একাধিক ফিচার।
স্মার্ট গ্লাস টাইটান আই এক্স থাকছে ট্রু-ওয়্যারলেস (TWS), ওপেন ইয়ার স্পিকার এবং CVC (ক্লিয়ার ভয়েস ক্যাপচার)। এই স্মার্ট গ্লাসে ব্লুটুথ ভার্সন ৫.০ ও ডায়নামিক ভলিউম কন্ট্রোল দেওয়া হয়েছে। জানানো হয়েছে, এই ওপেন-ইয়ার ওয়্যারলেস অডিওটি কানকে ব্লক বা কভার করে না। এছাড়াও টাইটান আই এক্স-এ ভয়েস কলিং সাপোর্ট পাওয়া যাবে। এর অর্থ হল, আপনি স্মার্ট গ্লাসের মাধ্যমেই ভয়েস কল রিসিভ বা রিজেক্ট করতে পারবেন। যার ফলে আপনি এর মাধ্যমে গান শোনার পাশাপাশি সেলফি তুলতেও সক্ষম হবেন। একটি অ্যাপের সাহায্যে স্মার্ট গ্লাসকে অ্যানড্রয়েড অথবা আইওএস দুই ধরনের ফোনের সাথে যুক্ত করা যাবে ৷ এর জন্য স্মার্ট গ্লাসের বাম ও ডানদিকে টাচ কন্ট্রোলার দেওয়া হয়েছে। এছাড়া, অডিও, পেডোমিটার, টাচ কন্ট্রোল, এবং বিভিন্ন ধরনের লেন্সের সাপোর্টও এই স্মার্ট গ্লাসে পাওয়া যাবে।
এই স্মার্ট গ্লাসে কোয়ালকম চিপসেট ব্যবহার করা হয়েছে। যার জন্য অত্যাধুনিক ফিচার হলেও Titan EyeX স্মার্ট গ্লাস বেশ হালকা। চশমাটি মিডনাইট ব্ল্যাক কালারে মার্কেটে উপলব্ধ। ভারতীয় মুদ্রায় গ্লাসের দাম ৯৯৯৯ রুপি। একবার ফুল চার্জ হওয়ার পর ব্যাটারি লাইফ থাকে স্মার্ট গ্লাসের প্রায় ৮ ঘণ্টা পর্যন্ত ৷ টাইটান আই প্লাস স্টোর অথবা ওয়েবাসইট থেকে সহজেই এই স্মার্ট গ্লাস কিনতে পারবেন।