স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-২’ তৈরির প্রস্তাব

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

মহাকাশে দেশের নিজস্ব স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’উৎক্ষেপন করা হয়েছে। এবার দ্বিতীয় স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-২’ তৈরির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে দেশে

2022-01-17T15:18:27+00:00
2022-01-17T15:18:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-২’ তৈরির প্রস্তাব
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২, ৩:১৮ পিএম   (ভিজিট : ১০৪)
X


মহাকাশে দেশের নিজস্ব স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’উৎক্ষেপন করা হয়েছে। এবার দ্বিতীয় স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-২’ তৈরির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে দেশে দ্বিতীয় স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-২’ বানানোর প্রস্তাব দিয়েছে ফ্রান্স ও রাশিয়া। ফ্রান্সের থ্যালাস অ্যালেনিয়া স্পেস দেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ তৈরি করে দিয়েছিল। এবার রাশিয়ার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান রজোকসমস স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-২’ তৈরির জন্য প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকারকে। এটি হবে একটি আর্থ অবজারভেটরি স্যাটেলাইট। যা ভূ-পৃষ্ঠ থেকে ৩০০ থেকে ৪০০ কিলোমিটার উপরে অবস্থান করবে। ফলে দ্বিতীয় স্যাটেলাইটের জন্য অরবিটাল স্লট প্রয়োজন হবে না।

ফ্রান্সের থ্যালাস কর্তৃপক্ষ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর এক চিঠিতে বলেছে, ‘থ্যালাস অ্যালেনিয়া স্পেস একমাত্র লিডিং স্যাটেলাইট টেলিকমিউনিকেশন নির্মাতা, একইসঙ্গে প্রথম সারির আর্থ অবজারভেশন টেকনোলজিস নির্মাতা। থ্যালাসের বিশেষত্ব হলো- অতি উচ্চ রেজুলেশনের লো আর্থ অরবিট অবজারভেশন স্যাটেলাইট তৈরিতে সক্ষম। এই স্যাটেলাইট সরবরাহ করে ভালো মানের ছবি জটিল ডাটা বিশ্লেষণ করা যায়। গুরুত্বপূর্ণ খাত হিসেবে- কৃষি, মৎস্য, নগরপরিকল্পনা, পরিবেশ পর্যবেক্ষণ, অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি কাজে লাগে।

গত বছরের ২৮ সেপ্টেম্বর চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাক গ্রহণ ও বিতরণ শাখায় স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-২’ তৈরিতে প্রস্তাব রিসিভ করা হয় ৫ অক্টোবর। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর তথ্য ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী, অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রীসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘এখানে কূটনৈতিক প্রচেষ্টা বেশ শক্তিশালী। ফ্রান্সের থ্যালাস ও রাশিয়া আমাদের প্রস্তাব দিয়েছে। গতবার কোনো বিকল্প ছিল না কিন্তু এবার এক্সপ্লোর করে দেখবো।’

তিনি আরও বলেন, ‌‘বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট হবে আর্থ অবজারভেটরি ও মাল্টিপারপাস ভিত্তিক। এই স্যাটেলাইটের লাইফ টাইম হবে ১৮ বছরের মতো। দেশের সমুদ্রসীমায় ‘সি রিসোর্স’ ভালোভাবে পর্যবেক্ষণে এই স্যাটেলাইট কার্যকর ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।’

সংশ্লিষ্টদের তথ্য মতে, দেশের দ্বিতীয় স্যাটেলাইট তৈরি করে দেওয়ার ব্যাপারে চীনও আগ্রহ প্রকাশ করেছে।





Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy