প্রকাশ: রোববার, ২৩ জানুয়ারি, ২০২২, ১১:৪৪ এএম আপডেট: ২৩.০১.২০২২ ১১:৫৭ এএম (ভিজিট : ২৪৯)

X
দেশে বিশ্বখ্যাত বিভিন্ন ব্রান্ডসহ ১৪টি কারখানায় গত এক বছরে ২জি, থ্রি-জি, ফোর-জি এবং ফাইভ-জি মিলিয়ে মোট দুই কোটি ৬১ লক্ষ মোবাইল হ্যান্ডসেট উৎপাদন ও বাজারজাত হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোাগযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
মন্ত্রী বলেন, 'আমরা মোবাইল ফোন হ্যান্ডসেট উৎপাদক হয়েছি, এবার রফতানিকারক হতে হবে। দেশীয় কারখানায় উৎপাদিত মোবাইল হ্যান্ডসেট এ পর্যন্ত দেশের মোট চাহিদার শতকরা ৬৩ ভাগ পূরণ করছে। প্রায় ২৫ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে এতে।'
সম্প্রতি ঢাকায় বিটিআরসি মিলনায়তনে স্থানীয়ভাবে মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মত বিনিময় কালে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণা ও নির্দেশনায় ২০১৮ সালের পর থেকে গত চার বছরে এই সফলতা এসেছে। সরকারের ডিজিটাল প্রযুক্তি বান্ধব নীতির ফলে মোবাইল হ্যান্ডসেট উৎপাদন শিল্পে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতি অর্জিত হয়েছে।'