চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খানের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ফেইসবুক লাইভে এসে নিজের দুঃসময়েরকথা বলতে বলতে অস্ত্র তাক করে নায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান ‘আত্মহত্যা’ করেছেন।গতকাল

2022-02-03T01:16:38+00:00
2022-02-03T08:42:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খানের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২, ১:১৬ এএম  আপডেট: ০৩.০২.২০২২ ৮:৪২ এএম  (ভিজিট : ১৬২)
X


ফেইসবুক লাইভে এসে নিজের দুঃসময়ের কথা বলতে বলতে অস্ত্র তাক করে নায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান ‘আত্মহত্যা’ করেছেন।

গতকাল বুধবার (২ ফেব্রুয়ারি) রাত ১০ টার আগ মুহুর্তে রাজধানীর ধানমণ্ডিতে তার বাসায় এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী বলেন, 'সোশ্যাল মিডিয়াতে মহসিন সাহেবের ফলোয়ারদের কেউ একজন লাইভে ঘটনাটি দেখে ৯৯৯ এ ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে অর্থাৎ ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির পঞ্চম তলা থেকে মহসিনের মৃতদেহ উদ্ধার করে। চেয়ারের মধ্যে তার মৃতদেহ আর পাশেই তার বৈধ পিস্তলটি পড়েছিল।'

ওসি আরও বলেন, 'পঞ্চম তলার ওই ফ্ল্যাটে তিনি ছাড়া আর কেউ ছিলেন না। তার স্ত্রী ও সন্তান অস্ট্রেলিয়ায় থাকেন। প্রস্তুতি নিয়েই এই আত্মহত্যা করেছেন তিনি। চিরকূটে সবকিছু লিখে গেছেন। চিঠিতে তিনি লিখে গেছেন- ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, ব্যবসা করতেন এবং লোকসানের ভারে কীভাবে জর্জরিত হয়েছেন, সব কিছুই লিখেছেন।'
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের রমনা বিভাগের 

উপকমিশনার মো. সাজ্জাদুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, 'আবু মহসিন খান একাই ওই ফ্ল্যাটে থাকতেন। তার মৃত্যুর জন্য কেউ দায়ী নন বলে সুইসাইড নোটে লিখে গেছেন তিনি।
মহসিন খানের সুইসাইড নোটে আরও লেখা রয়েছে, ব্যবসায় ধস নেমে যাওয়ায় আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ি। আমার সঙ্গে অনেকের লেনদেন ছিল। কিন্তু তারা টাকা দেয়নি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

সিআইডির ফরেনসিক টিমসহ অন্যান্য ইউনিট আত্মহত্যার রহস্য উদঘাটনে কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।







Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy