কৃত্রিম বুদ্ধিমত্তার সুপার কম্পিউটার এআই তৈরি করছে মেটা

অনলাইন ডেস্ক

প্রযুক্তি

প্রযুক্তির সব খাতেই নিজেদের অবস্থান পাকা করতে ব্যস্ত সময় পার করছে মেটা। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা কৃত্রিম বুদ্ধিমত্তা

2022-02-03T11:51:02+00:00
2022-02-03T11:51:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কৃত্রিম বুদ্ধিমত্তার সুপার কম্পিউটার এআই তৈরি করছে মেটা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৫১ এএম   (ভিজিট : ২১১)
X


প্রযুক্তির সব খাতেই নিজেদের অবস্থান পাকা করতে ব্যস্ত সময় পার করছে মেটা। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে বিষদ গবেষণার জন্য শক্তিশালী সুপার কম্পিউটার তৈরি করছে বলে এক পোস্টে জানিয়েছে মেটার সিইও মার্ক জাকারবার্গ।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের মধ্যে সুপার কম্পিউটার নির্মাণ শেষ হবে বলে জানান মার্ক জাকারবার্গ। সুপার কম্পিউটার টি নির্মাণ শেষ হলে সেটি হবে বিশ্বের দ্রুততম এআই সুপার কম্পিউটার। মেটার সিইও আনন্দের সাথে জানান তারা একটি এআই রিসার্চ সুপার ক্লাস্টার (আরএসসি) নির্মাণ করছেন। এই কম্পিউটার একশ’র বেশি ভাষা বুঝতে পারবে। শুধু তাই নয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মেসেজ, ছবি বা ভিডিও বিশ্লেষণ করার পাশাপাশি ক্ষতিকর বা ঘৃণাবাচক মন্তব্য খুঁজে বের করার নতুন পদ্ধতিও তৈরি করবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে মেটা গবেষণার কাজ শুরু করে ২০১৩ সালে। এক দশকেরও বেশি সময় ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করছে মেটা। যার ফলাফল এআই সুপার কম্পিউটার। সাম্প্রতিক সময়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা সামাজিক মাধ্যম ছাড়িয়ে মেটাভার্সের দিকে এগিয়ে যাচ্ছেন। কারণ আগামীতে ভার্চুয়াল মাধ্যমেই বিনোদন থেকে শুরু করে সবকিছু করা যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। মেটার লক্ষ্য হচ্ছে সামাজিক মাধ্যমের বাহিরে দ্বিতীয় একটা জগত তৈরি করা। আর গত বছর মার্ক জাকারবারগের মালিকানাধীন সব প্রতিষ্ঠানকে মেটার অধীনে একীভুত করেন। আগামীর প্রযুক্তির বাজার ধরতে মেটা একধাপ এগিয়ে গেছে। মেটা কর্তৃপক্ষ বলছে, তাদের তৈরি এআই সুপার কম্পিউটার টি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সুপার কম্পিউটার। তারা আশা করছেন নতুন নতুন প্রযুক্তি তৈরিরে সহায়ক হবে এটি।

মেশিন লার্নিং প্রযুক্তিকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এআই সুপার কম্পিউটারটিকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এই কম্পিউটারের উদ্ভাবিত প্রযুক্তি দিয়ে মেটার মালিকানাধীন সামাজিক মাধ্যমগুলোর নতুন নতুন ফিচার ও টুলস তৈরি করা হবে। যার মাধ্যমে প্রতিষ্ঠান টি মেটাভার্সের দিকে এগিয়ে যাবে।এই সুপার কম্পিউটারের নডস এ মোট ৭৬০ টি এনভিডিয়া ডিজিএক্স এ১০০ প্রসেসর যুক্ত করা থাকবে। এছাড়া ৬,০৮০ টি এ১০০ জিপিউ থাকবে। যার ফলে এটি সেকেন্ডেই কুইন্টিলিয়ন কাজ সম্পূর্ণ করতে পারবে। ২০ গুণ দ্রুত গতিতে কাজ করতে সক্ষম হবে আরএসসি পরিচালিত কম্পিউটারটি। এর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসরে ১৭,৫০০ কোটি প্যারামিটার আছে যা রিয়েল টাইম ভয়েস অনুবাদ করতে পারবে। অর্থাৎ ব্যবহারকারীরা যেকোনো সময় যেকোনো ভাষা বুঝতে পারবে ও বলতে পারবে। বলা হচ্ছে, অনেক মানুষের সমাবেশে মুখে বলামাত্রই মৌখিক ভাষা অনুবাদের কাজ করতে পারে এআই সুপার কম্পিউটারটি। এর ফলে, কোনো গবেষণা প্রকল্পে বিভিন্ন ভাষাভাষী গবেষকদের মধ্যে সহযোগিতার পাশাপাশি তাদের সঙ্গে এআর গেম খেলতে পারে।  প্রচলিত কম্পিউটারে যেসব জটিল ক্যালকুলেশন করা যায় না এই সুপার কম্পিউটারের সাহায্যে তা খুব সহজেই বের করা সম্ভব হবে।

এ বিষয়ে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন, ‘এআই রিসার্চ সুপার ক্লাস্টার সুপার কম্পিউটারটি এ বছরের শেষ নাগাদ পুরোপুরি তৈরি হবে। তবে কম্পিউটারটির অবস্থান ও দামের বিষয়ে কোন তথ্যই দেয় নি প্রতিষ্ঠানটি।’  






Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy