
X
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক- ওয়েব ২.০ ছাড়িয়ে এখন আমরা ওয়েব ৩.০ এ প্রবেশ করছি। ওয়েব ৩.০-এর মূল প্রতিপাদ্যই হলো একজন ইন্টারনেট ব্যবহারকারীর তথ্যের সুরক্ষা। তথ্যপ্রযুক্তির দুনিয়ায় ফেসবুক মেসেঞ্জার দীর্ঘদিন ধরে জনপ্রিয়। সেই সুরক্ষার কথা ভেবে এবার ফেসবুক মেসেঞ্জার মেটা নিয়ে এসেছে নতুন ফিচার। চালু করেছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন। ফিচারটিতে দু'জনের বার্তা আদান-প্রদানের তথ্যচিত্র ওই দুজন ছাড়া আর কেউ দেখতে পাবে না। তাই একান্টউ হ্যাক হলেও চ্যাটকারীদের ভয় থাকছে না।
সম্প্রতি একাধিক ফিচার্স উপলব্ধ হয়েছে ফেসবুক মেসেঞ্জার (Facebook Messenger) অ্যাপে। এর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা হয়েছে সহজ। দেশ-বিদেশের মানুষ নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারছে খুব সহজেই। তালিকাটা বেশ লম্বা। রয়েছে, এন্ড টু এন্ড এনক্রিপশন (End to end encryption), স্ক্রিনশট ডিটেকশন, মেসেজ রিঅ্যাকশনস এবং টাইপিং ইন্ডিকেটরস। এই ফিচারগুলি রোল আউট করা হয়েছে মেসেঞ্জারের অপ্ট-ইন এন্ড টু এন্ড এনক্রিপ্টেড চ্যাটের জন্য। এদের মধ্যে স্ক্রিনশট ডিটেকশন (Screenshot Detection) এবং মেসেজ রিঅ্যাকশন ফিচার দুটির জন্য ইউজাররা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলেন। জরুরি সেই ফিচার দুটিই এখন ফেসবুকে চলে এসেছে। হোয়াটসঅ্যাপেও সেগুলি শীঘ্রই যোগ হতে পারে বলে জানা গিয়েছে।
মেসেঞ্জারের জন্য এই নতুন ফিচারগুলি রোল আউট করে সংস্থার প্রডাক্ট ম্যানেজার টিমোথি বাক একটি ব্লগপোস্টে দাবি করেছেন, ‘গ্রাহকের মেসেজিং অভিজ্ঞতা আরও চমৎকার করে তুলতে মেসেঞ্জারে অপ্ট-ইন এন্ড টু এন্ড এনক্রিপশট চ্যাট ফিচার নিয়ে এসেছি আমরা। সুরক্ষিত এবং মজাদার ইন্টারেক্টিভ বৈশিষ্ট্যগুলি তৈরি করতে সময় লাগে। সেই সঙ্গেই প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলি উদ্ভাবন ও সমাধান করতে আমাদের প্রকৌশলীদের প্রয়োজন। তাই এটি প্রডাক্ট আপডেটের একটি সিরিজের অংশ। কারণ, আমরা আমাদের পরিষেবাগুলিকে সবসময়ই উন্নত করতে থাকি৷ সাইবারক্রাইম ও হ্যাকিং যে ভাবে বেড়ে চলেছে, তার জন্য প্রাইভেট ও নিরাপদ কমিউনিকেশনের মাধ্যমে পরিবার ও কাছের মানুষজনের সঙ্গে জুড়ে থাকাটা আবশ্যক হয়ে যাচ্ছে। ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি মেসেঞ্জারে গ্রুপ চ্যাট, গ্রুপ অডিও বা ভিডিও কলের ক্ষেত্রেও এন্ড-টু-এন্ড এনক্রিপশন কার্যকর হবে। মূলত গোপনীয়তা নিশ্চিত করতেই নতুন ফিচার আনা হল।’
হোয়াটসঅ্যাপের মতো এবার মেসেঞ্জার চ্যাটও এন্ড টু এন্ড এনক্রিপ্টেড হয়ে গেল। গত বছরই ফেসবুক গ্রুপ চ্যট, ভয়েস এবং ভিডিয়ো কলের জন্য এন্ড টু এন্ড এনক্রিপশন টেস্টিং শুরু করে দিয়েছিল। মেসেঞ্জার চ্যাট এন্ড টু এন্ড এনক্রিপ্টেড হওয়ার অর্থ হল, চ্যাট আগের থেকে আরও সুরক্ষিত এবং গোপনীয় হল। মেসেঞ্জারের যে কোনও চ্যাট এনক্রিপশনের মাধ্যমে আর কেউ অ্যাকসেস করতে পারবেন না, সেউ প্রেরক এবং গ্রহণকারী বাদ দিয়ে। এমনকি ফেসবুকও তা অ্যাকসেস করতে পারবে না। সবার জন্যই এনক্রিপশন নিয়ে আসা হয়েছে।
মেসেঞ্জারে আর একটি যে জরুরি ফিচার দেওয়া হয়েছে, তা হল স্ক্রিনশট ডিটেকশন। বহু দিন ধরে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই ফিচারের অপেক্ষায় ছিলেন। এবার থেকে মেসেঞ্জারে আপনার কোনও একটি মেসেজের কেউ স্ক্রিনশট নিলে, সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নোটিফিকেশন আসতে শুরু করবে বলে মেটা-র তরফ থেকে জানানো হয়েছে।
এছাড়া মেসেঞ্জারে আরও একটি ফিচার যোগ করা হয়েছে, যার নাম মেসেজ রিঅ্যাকশন। হোয়াটসঅ্যাপেও এই ফিচারটি টেস্ট করা হচ্ছে। এই ফিচারের সাহায্যে ইউজাররা কোনও মেসেজে ট্য়াপ এবং হোল্ড করলেই রিঅ্যাকশন ট্রে হাজির হবে তাঁদের সামনে এবং সেখান থেকে ব্যবহারকারীরা রিঅ্যাকশন পাঠাতে পারবেন।
ফেসবুক মেসেঞ্জারের নতুন আপডেটটি আসার পরই জাকারবার্গের তরফ থেকে এই ঘোষণা এলো। তিনি জানান, নতুন আপডেট অনুযায়ী ব্যবহারকারীরা তাদের মেসেজগুলো কিছুক্ষণ পর যেন অদৃশ্য হয়ে যায়, তা নির্ধারণ করতে পারবেন। প্রসঙ্গত, এ ফিচারটি ফেসবুক মেসেঞ্জারের জন্য নতুন হলেও, স্ন্যাপচ্যাটসহ কয়েকটি মেসেজিং প্ল্যাটফর্মে আরও আগে থেকেই এ ফিচারটি ছিল। ধারণা করা হচ্ছে, ব্যবহারকারীদের নিরাপত্তা বারবার প্রশ্নবিদ্ধ হওয়ায় এ নতুন ফিচারগুলো আনছে ফেসবুক। তবে ফেসবুক ব্যবহারকারীরা নতুন কয়েকটি ফিচারের দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরেই, ডিজলাইক বাটন তার মধ্যে অন্যতম।