প্রকাশ: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২, ১:৩২ পিএম আপডেট: ০৩.০২.২০২২ ৩:৩৭ পিএম (ভিজিট : ১৯৭)

X
স্মার্টফোনের প্রধান কাজ ভয়েস কল হলেও, তা দিয়ে আপনি নানাবিধ কাজ করে থাকেন। গোপনীয়তার কারণে অনেক সময় মোবাইল নম্বর কারও সাথে শেয়ার করা যায়না। আর এই জন্যই না চাইলেও মাঝে মধ্যে আলাদা একটি নতুন সিম কার্ড ব্যবহার করতে হয়। আপনার ফোন থেকে যখন কোনো নম্বর ডায়াল করেন, তখন যার ফোনে কল করেন, তার কাছে আপনার নম্বরটি ভেসে ওঠে। তবে ফোন করার সময় নিজের ফোন নম্বর হাইড করার একাধিক উপায় রয়েছে।
কিছু অ্যাপ্লিকেশন ব্যবহারে আপনি কলার আইডি লুকিয়ে কল করতে পারেন।এন্ড্রয়েড ও আইফোন থেকে ভয়েস কলে নিজের নম্বর গোপন রাখবেন যে ভাবে-
* প্রথমেই যে নম্বরে ফোন করবেন সেই নম্বরটি কপি করে নিন।
* এবার ডায়ালার অ্যাপে অ্যাস্টেরিক্স সিম্বল (*) প্রেস করে ৬৭ ডায়াল করুন।
* এরপর আপনি যে নম্বর ডায়াল করতে চান, সেটি পেস্ট করুন।
* এবার কল বাটন প্রেস করে কল করুন। আপনার অপারেটর এই ফাংশন সাপোর্ট করলে, যে নম্বর ডায়াল করেছেন, সেই ফোনে আপনার নম্বর দেখাবে না।
প্রত্যেকবার কাউকে ফোন করার সময় নম্বরের আগে নির্দিষ্ট সংখ্যা ডায়াল করা ক্লান্তিকর হতে পারে। তার জন্য রয়েছে বিশেষ ফিচার, যা এনাবল করে সব কলেই কলার আইডি ব্লক করা যাবে। অ্যানড্রয়েড গ্রাহকরা ফোন অ্যাপ ওপেন করে, মেনু আইকন সিলেক্ট করে, কল সেটিংস ওপেন করুন। এবার হাইড অর শো কলার আইডি টগল ডিসেবেল করে দিন।আইফোন গ্রাহকরা সেটিংস ওপেন করে ফোন সিলেক্ট করুন। এখানে শো মাই কলার আইডি অপশন ডিসেবল করে দিন।
যদিও, এই উপায়ে কলার আইডি ব্লক সব টেলিকম অপারেটর সাপোর্ট করবে না। আর তার জন্যই টেলিকম প্রোভাইডারের কাস্টমার কেয়ারে ফোন করে সঠিক উপায় জেনে নিতে পারেন। সেখানে আপনার কেরিয়ারে কলার আইডি ব্লক করার অফিসিয়াল উপায় জানিয়ে দেওয়া হবে। এজন্য চার্জও গুণতে হতে পারে এবং এটাই হবে বৈধভাবে কলার আইডি লুকানোর সঠিক উপায়।