প্রকাশ: সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২, ২:৪৯ পিএম (ভিজিট : ১৩৩)

X
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন শাখা এই অভিযান পরিচালনা করে।
রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল ৬ টা থেকে সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, 'গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৭৪ গ্রাম হেরোইন, ১০৬ পিস ইয়াবা, ৩৯ কেজি ৮৬ গ্রাম ৬০ পুরিয়া গাঁজা, ৬০০ মিলি দেশি মদ ও ৭০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিদের বিরুদ্ধে ৫৪টি মামলা দায়ের করা হয়েছে।'