প্রথম ওয়ানডে ম্যাচে আফগানদের পুঁজি ২১৫ রান

খেলা ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২১৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আফগানরা। ‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে

2022-02-23T14:53:27+00:00
2022-02-23T14:56:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ
প্রথম ওয়ানডে ম্যাচে আফগানদের পুঁজি ২১৫ রান
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ২:৫৩ পিএম  আপডেট: ২৩.০২.২০২২ ২:৫৬ পিএম  (ভিজিট : ১০৮)
X


বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২১৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আফগানরা। ‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে সফরকারী দল জড়ো করেছে ২১৫ রান।

১১ রানে প্রথম উইকেট হারানো আফগানরা সাবধানী ব্যাটিংয়ের আশ্রয় নিতে গিয়ে রান রেট প্রত্যাশা অনুযায়ী রাখতে পারেনি। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইনিংসের প্রথম অর্ধে ছিল স্বাগতিকদের দাপট। এর মধ্যে আফগানদের পথ দেখিয়েছে রহমত শাহর ৬৯ বলে ৩৪, অধিনায়ক হাশমতউল্লাহ শহিদির ৪৩ বলে ২৮ ও মোহাম্মদ নবীর ২৪ বলে ২০ রানের ইনিংস।

তবে সবচেয়ে কার্যকরী ছিলেন নাজিবউল্লাহ জাদরান। চাপের মুখে স্নায়ু ধরে রেখে দেখেশুনে সামলেছেন বাংলাদেশের বোলারদের। সতীর্থরা প্রত্যাশা পূরণ করতে না পারলেও তিনি তুলে নেন ক্যারিয়ারের ত্রয়োদশ অর্ধশতক। শেষপর্যন্ত অলআউট হয়ে যায় আফগানরা, ৪৯.১ ওভারে। তার আগে পুঁজি দাঁড়ায় ২১৫। ৮৪ বলে ৬৭ রান করে থামেন ৪টি চার ও ২টি ছক্কা হাঁকানো নাজিবউল্লাহ।

বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান শিকার করেন তিনটি উইকেট। এছাড়া দুটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম। তাসকিন ও সাকিব অবশ্য বল হাতে একটু খরুচে ছিলেন। ১০ ওভার করে বল করে দুজনে খরচ করেছেন যথাক্রমে ৫৫ ও ৫০ রান। একটি উইকেট পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

সংক্ষিপ্ত স্কোর
টস : আফগানিস্তান
আফগানিস্তান ২১৫/১০ (৪৯.১ ওভার) নাজিবউল্লাহ ৬৭, রহমত ৩৪, শহিদি ২৮, নবী ২০;
মুস্তাফিজ ৩৫/৩, শরিফুল ৩৮/২, সাকিব ৫০/২, তাসকিন ৫৫/২
জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২১৬ রান।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy