প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:১৭ পিএম (ভিজিট : ১০৪)

X
রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৭৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
আজ বৃস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর এক বিজ্ঞপ্তির মাধ্যেম এই তথ্য জানানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মাদক বিরোধী অভিযানের সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৭৩৭২ পিস ইয়াবা, ১৪৫ গ্রাম হেরোইন, ৯১ কেজি ৪৮০ গ্রাম ৬০ পুরিয়া গাঁজা, ৪০ বোতল ৫০০০ লিটার ফেন্সিডিল ও ১৬৪০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৮টি মামলা রুজু হয়েছে।