প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৫৮ পিএম আপডেট: ২৪.০২.২০২২ ৪:০১ পিএম (ভিজিট : ২১৬)

X
করোনাভাইরাসের পরীক্ষার নামে বিদেশগামী যাত্রীদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয়া চক্রের ১৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। চক্রটি করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট দেবে এমন মিথ্যা আশ্বাসে যাত্রীদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, কয়েকটি টিম ঢাকা, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এই চক্রের মূল হোতা বেলাল প্রথমে করোনা টেস্টের রিপোর্ট নিয়ে প্রতারিত হয়। পরে বেলাল নিজেই জাল জালিয়াতি করতে চক্র তৈরি করে প্রতারণায় নামে। করোনা টেস্টের জন্য এই চক্র জনপ্রতি ১০ থেকে ১৫ হাজার টাকা গ্রহণ করে। এইভাবে ৬ শতাধিক যাত্রীর সাথে করোনা টেস্টের নেগেটিভকে পজেটিভ বলে প্রতারণা করেছে চক্রটি।
আটককৃতদের কাছ থেকে নগদ ৭ লাখ টাকা, মোবাইল সিম, ফিঙ্গার প্রিন্ট মেশিনসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করা হয়।