প্রকাশ: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ১:৩৮ পিএম (ভিজিট : ১৬৩)

X
রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৮৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর এক বিজ্ঞপ্তির মাধ্যেম এই তথ্য জানানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে আজ শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছে থেকে ৬ হাজার ৫৭৭ পিস ইয়াবা, ৫৬ গ্রাম ৪৪৬ পুরিয়া হেরোইন, ২৪ কেজি ৮১৮ গ্রাম ২০ পুরিয়া গাঁজা, ২০ লিটার দেশি মদ ও ১৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৯টি মামলা হয়েছে।