রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে খেলবে না পোল্যান্ড

খেলা ডেস্ক

খেলাধুলা

রাশিয়া-ইউক্রেন হামলায় বাড়ছে দুই দেশের সামরিক ও বেসামরিক নাগরিকদের নিহত ও আহতের সংখ্যা। এ পর্যন্ত রাশিয়ার প্রায় সাড়ে

2022-02-26T18:23:24+00:00
2022-02-26T18:23:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে খেলবে না পোল্যান্ড
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ৬:২৩ পিএম   (ভিজিট : ১১৫)
X


রাশিয়া-ইউক্রেন হামলায় বাড়ছে দুই দেশের সামরিক ও বেসামরিক নাগরিকদের নিহত ও আহতের সংখ্যা। এ পর্যন্ত রাশিয়ার প্রায় সাড়ে তিন হাজার সেনা হত্যা ও ১০২টি ট্যাংক ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। পুরো বিশ্বে কেবল এখন একটাই চাওয়া, ‘যুদ্ধ থামাও’। আর এরই মধ্যে পোল্যান্ড ঘোষণা দিয়েছে, ইউক্রেনে রুশ বাহিনীর আক্রমণের কারণে তারা রাশিয়ার বিপক্ষে ২০২২ বিশ্বকাপের বাছাইয়ে খেলবে না।

পোল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেসারে কুলেসা শনিবার টুইটারে বিষয়টি জানিয়েছেন।

গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর ইউক্রেইনের বিরুদ্ধে স্থল, আকাশ ও সমুদ্রে পথে সর্বাত্মক আক্রমণ শুরু করে রুশ বাহিনী।

এই হামলার পর রাশিয়ায় বাছাইয়ের ম্যাচ আয়োজনের বিপক্ষে একযোগে অবস্থান নেয় পোল্যান্ড, সুইডেন ও চেক রিপাবলিক।

রাশিয়া ও ইউক্রেইন উভয় দলেরই মার্চে বিশ্বকাপের প্লে-অফের ম্যাচ আছে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা গত বৃহস্পতিবার জানায়, তারা এই অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

কুলেসা লিখেছেন, 'তাদের অ্যাসোসিয়েশন আগামী মার্চে হতে যাওয়া বিশ্বকাপের প্লে-অফের ম্যাচগুলোর ব্যাপারে সুইডিশ এবং চেক রিপাবলিকের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছে। ইউক্রেইনের বিরুদ্ধে রাশিয়ান আগ্রাসনের প্রেক্ষিতে পোলিশ জাতীয় দল রাশিয়ার বিপক্ষে ম্যাচ (প্লে-অফ) খেলবে না। এটাই একমাত্র সঠিক সিদ্ধান্ত। ফিফার কাছে একটি যৌথ অবস্থান উপস্থাপনের জন্য আমরা সুইডিশ ও চেক অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করছি।'

আগামী ২৪ মার্চ পোল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলার কথা রাশিয়ার। যদি রাশিয়া ম্যাচটি জেতে তাহলে সেখানেই ২৯ মার্চ তারা সুইডেন অথবা চেক রিপাবলিকের বিপক্ষে খেলবে। আর ২৪ মার্চ ইউক্রেইনের খেলার কথা আছে স্কটল্যান্ডের মাঠে।

এদিকে, গত শুক্রবার উয়েফা তাদের জরুরি সভা শেষে রাশিয়া ও ইউক্রেইনের ক্লাব ও জাতীয় দলকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের হোম ম্যাচগুলো ওই অঞ্চলের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে খেলার নির্দেশ দিয়েছে।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy