প্রকাশ: শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ৮:১২ পিএম (ভিজিট : ২০৮)

X
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব-৮।
গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-৮ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- রাকিব মিয়া (২২), পিয়াস ফকির (২৬), প্রদীপ বিশ্বাস (২৪), মো. নাহিদ রায়হান (২৪), মো. হেলাল (২৪) এবং তূর্য মোহন্ত (২৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা ধর্ষণের বিষয়ে বিভিন্ন তথ্য ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি রাত ৯টা ৫০ মিনিটের দিকে এ সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী তার সহপাঠীর সঙ্গে গোপালগঞ্জ সদরের নবীনবাগ হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে আসছিলেন। পথে এক অটোরিকশায় তাদের তুলে নেয়া হয়। পরবর্তীতে ৭/৮ জন মিলে তাদেরকে গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুলের নির্মাণাধীন ভবনে নিয়ে সহপাঠীকে মারধর করে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। পরে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।