টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

খেলা ডেস্ক

খেলাধুলা

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। সফরকারী আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিতে

2022-02-28T10:58:20+00:00
2022-02-28T10:58:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৫৮ এএম   (ভিজিট : ২৯)
X


তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। সফরকারী আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টিম টাইগার।

সিরিজ নিশ্চিত করার পরও বাংলাদেশের কাছে শেষ ম্যাচের ১০ পয়েন্ট মহা গুরুত্বপূর্ণ। ওয়ানডে সুপার লিগে নিজেদের এগিয়ে রাখতে সামনে এরচেয়ে বড় সুযোগ যে খুব কম।

ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানকে হারিয়ে ওয়ানডে সুপার লিগে নিজেদের সংগ্রহ ১১০ পয়েন্টে নিতে চান তামিম ইকবালরা।

সিরিজের শেষ ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। তবে এই ম্যাচেও একাদশে পরিবর্তন এনেছে সফরকারী আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে সুযোগ পাওয়া বাঁহাতি পেসার ফরিদ আহমেদের পরিবর্তে একাদশে ফিরেছেন অলরাউন্ডার গুলবাদিন নাইব।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy