হোয়াইটওয়াশের লক্ষ্যে শেষ ম্যাচে বাংলাদেশের পুঁজি ১৯২

খেলা ডেস্ক

খেলাধুলা

সফরকারী আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ জড়ো

2022-02-28T14:47:35+00:00
2022-02-28T14:49:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ
হোয়াইটওয়াশের লক্ষ্যে শেষ ম্যাচে বাংলাদেশের পুঁজি ১৯২
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ২:৪৭ পিএম  আপডেট: ২৮.০২.২০২২ ২:৪৯ পিএম  (ভিজিট : ৯৪)
X


সফরকারী আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ জড়ো করেছে ১৯২ রান। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন দাস এই ম্যাচেও দারুণ শুরু পান। তবে অধিনায়ক তামিম ইকবালকে দ্রুতই হারিয়ে ফেলে বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে সাকিবের সাথে লিটন গড়েন ৬১ রানের পার্টনারশিপ। সাকিবের সম্ভাবনাময় ইনিংস থামে ৩০ রানে, তার আগে ৩৬ বলের মোকাবেলায় হাঁকান ৩টি চার।

তবে সাকিবের বিদায়ের পর বাংলাদেশ আবারও খেই হারায়। আগের ম্যাচে শতকের পর লিটন বলেছিলেন, ৩৫ ওভার পর্যন্ত টিকে থাকলে ৮৫ রান করার সামর্থ্য তার আছে। তৃতীয় ম্যাচে তা করেও দেখালেন। ৩৬তম ওভারে সাজঘরে ফেরার আগে ১১৩ বলের মোকাবেলায় ৮৬ রান করেন ৭টি চারের সহায়তায়।

লিটনের বিদায়ের পর মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া কেউই বলার মত প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। শেষপর্যন্ত ৪৬.৫ ওভারে অলআউট হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৯২ রান। ৫৩ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আফগানিস্তানের পক্ষে রশিদ খান তিনটি ও মোহাম্মদ নবী দুটি উইকেট শিকার করেন।

তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ওয়ানডেতে জিতে ২-০ ব্যবধানে সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছে বাংলাদেশ। আজ আফগানদের হারাতে পারলেই প্রথমবার তাদের হোয়াইটওয়াশ করার কীর্তি গড়তে পারবে তামিম ইকবাল দল।  

সংক্ষিপ্ত স্কোর 

টস: বাংলাদেশ

বাংলাদেশ : ১৯২/১০ (৪৬.৫ ওভার); লিটন ৮৬, সাকিব ৩০, রিয়াদ ২৯*
রশিদ ৩৭/৩, নবী ২৯/২

জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন ১৯৩ রান।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy