সালমান-সোনাক্ষীর গোপন বিয়ের ছবি ভাইরাল!

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড তারকা সালমান খানকে নিয়ে আলোচনার শেষ নেই। তিনি সবসময়ই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন। সালমানের প্রেমিকা ও বিয়ে

2022-03-01T11:37:13+00:00
2022-03-01T14:27:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সালমান-সোনাক্ষীর গোপন বিয়ের ছবি ভাইরাল!
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ১১:৩৭ এএম  আপডেট: ০১.০৩.২০২২ ২:২৭ পিএম  (ভিজিট : ১০৫)
X


বলিউড তারকা সালমান খানকে নিয়ে আলোচনার শেষ নেই।  তিনি সবসময়ই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন। সালমানের প্রেমিকা ও বিয়ে নিয়ে নেটিজেনদের কৌতূহলেরও শেষ নেই। 

অভিনেতা নিজেই কথায় কথায় জানিয়েছিলেন, বিয়ে করার আর বয়স নেই তার।  তা স্বত্তেও মাঝে মাঝেই সালমানের বিয়ে নিয়ে উঠে শোরগোল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সালমানের বিয়ের ছবি। তবে কি সত্যিই বিয়ে করেছেন বলিউড ভাইজান? 

এবার সালমানের বিয়ের গুঞ্জনে উঠেছে সোনাক্ষী সিনহার নাম।  এ মুহূর্তে সালমানের সঙ্গে দাবাং ট্যুরে গেছেন নায়িকা। বেশ কয়েকদিন ধরে সোনাক্ষীকে ঘিরে চলছিল নানা গুঞ্জন। কানে আসছিল তার বিয়ের খবর। কিন্তু সালমানকে বিয়ে করবেন সোনাক্ষী, সে কথা কেউ ভাবেননি। তবে সালমান ও সোনাক্ষীকে একসঙ্গে দেখে খুশি অনুরাগীরা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, সোনাক্ষীকে আংটি পরাচ্ছেন সালমান। একেবারে কনের সাজে হাতে মেহেদী পরে রয়েছেন সোনাক্ষী। এমনকি তার সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। আসলে এই ছবিটি পুরোটাই এডিট করা। সালমান ও সোনাক্ষীর ছবি এডিট করে এ ছবি তৈরি করেছেন কোনো এক ফ্যান। যা পছন্দ করেছেন অনেকেই এবং মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে সেই ছবি।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy