রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭২

রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে

2022-03-01T12:03:35+00:00
2022-03-01T12:03:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭২
প্রকাশ: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ১২:০৩ পিএম   (ভিজিট : ১৫৫)
X


রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 
 
আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, 'এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ৮৫৭ পিস ইয়াবা, ৫১ গ্রাম হেরোইন ও ১১১ কেজি ১৫৬ গ্রাম গাঁজা জব্দ করা হয়।গ্রেপ্তার ব্যক্তিদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।'





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy