প্রকাশ: বুধবার, ২ মার্চ, ২০২২, ১:৩৯ পিএম (ভিজিট : ১৫২)

X
রাতারাতি তারকাখ্যাতি পেয়ে ‘কাঁচা বাদাম’ খ্যাত গানের গায়ক ভুবন বাদ্যকর কিনেছিলেন গাড়ি। তবে ২৮ ফেব্রুয়ারি নিজের কেনা চার চাকার গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনার শিকার হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় রাতেই।
প্রথমে জানা যায়, তিনি হাতে ও মুখে ব্যথা পেয়েছেন। এরপর চিকিৎসা নিয়ে তিনি কিছুটা সুস্থ হওয়ায় চিকিৎসকরা তাকে বাড়ি যাওয়ার অনুমতি দেন। হাসপাতালের চিকিৎসকরা জানান, গায়ক ভুবনের আঘাত খুব বেশি গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আমরা তাকে ১ মার্চ বাসায় বিশ্রাম নিতে পাঠিয়ে দিয়েছি।
উল্লেখ্য, কিছুদিন আগে একটি সেকেন্ড হ্যান্ড চার চাকার গাড়ি কিনেছিলেন তিনি। তার সেই ব্যক্তিগত গাড়ি চালানো শিখতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েন। গাড়ি চালাতে গিয়ে হঠাৎ করে একটি দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এরপর গায়ক ভুবন বুকে ও মুখে আঘাত পান। প্রাথমিক চিকিৎসকের দ্বারা তিনি বুকের ও মুখের এক্স-রে করান এবং মেডিসিন নিয়ে বাসায় ফেরেন।