বেজির গলায় শিকল দিয়ে ছবি তুলে বিপাকে শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

বিনোদন

টালিউড কুইন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নানা বিষয়ে তিনি সবসময় আলোচনায় থাকেন। এই লাস্যময়ী অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের শেষ

2022-03-02T15:03:14+00:00
2022-03-02T15:03:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেজির গলায় শিকল দিয়ে ছবি তুলে বিপাকে শ্রাবন্তী
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ মার্চ, ২০২২, ৩:০৩ পিএম   (ভিজিট : ২১২)
X


টালিউড কুইন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নানা বিষয়ে তিনি সবসময় আলোচনায় থাকেন। এই লাস্যময়ী অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের শেষ নেই। অথচ অর্ধযুগ আগেও তিনি ছিলেন টালিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন। সিনেমায় এখনও তার অবস্থান প্রথম সারিতে। কিন্তু দর্শকের কাছে হারিয়েছেন নিজের চেনা ভাবমূর্তি।

ফের বিতর্কে জড়ালেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এবার সোজা আইনি ঝামেলায় পড়লেন তিনি। তার নামে দায়ের হয়েছে মামলা। অভিযোগ প্রমাণিত হলে অভিনেত্রীর ৭ বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে। গত ১৫ই জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন শ্রাবন্তী। যেখানে দেখা যায়, একটি বেজিকে হাতে নিয়ে রেখেছেন অভিনেত্রী। ওই বেজির গলায় ছিল বকলস এবং বাঁধা ছিল মোটা চেইনের সঙ্গে। ছবিটির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছিলেন, আচমকা ছোট্ট বন্ধুটির সঙ্গে দেখা হলো।

ওই সময়েই ছবিটি নিয়ে তোপের মুখে পড়েছিলেন শ্রাবন্তী। এবার পড়লেন আইনের গ্যাঁড়াকলে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯, ১১, ৩৯, ৪৮এ, ৪৯, ৪৯ ধারায় মামলা হয়েছে। শিগগিরই কলকাতার সল্টলেকের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেল এবং ডাটা ম্যানেজমেন্ট ইউনিটের সামনে হাজিরা দিতে হবে অভিনেত্রীকে। বিষয়টি নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ শ্রাবন্তী। তার আইনজীবী এস কে হাবিব উদ্দিন জানান, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার সঙ্গে দেখা করে তারা আগে পুরো বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানবেন। এরপরই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। এ বিষয়ে ভারতের বন দপ্তরের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, বন্যপ্রাণীকে এভাবে বন্দি করে রাখা শুধু যে অপরাধ তা নয়, শ্রাবন্তীর মতো একজন তারকা যদি এমন কাজ করেন তা দেখে অনেকে প্রভাবিত হতে পারেন। অভিনেত্রীর উচিত বন দপ্তরের সঙ্গে সহযোগিতা করা এবং বন্যপ্রাণী সংরক্ষণের এই সম্প্রতি দুবাই থেকে কাশ্মীরে ফিরেছেন শ্রাবন্তী। সঙ্গে ছিলেন নতুন ছবির অনস্ক্রিন স্বামী ওম সাহানি। নবাগত পরিচালক অয়ন দে’র ‘ভয় পেও না’ ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে ওম-শ্রাবন্তীকে।

সম্প্রতি দুবাই থেকে কাশ্মীরে ফিরেছেন শ্রাবন্তী। সঙ্গে ছিলেন নতুন ছবির অনস্ক্রিন স্বামী ওম সাহানি। নবাগত পরিচালক অয়ন দে’র ‘ভয় পেও না’ ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে ওম-শ্রাবন্তীকে।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy