উপহারের চেয়ারে বসেছি: সম্পাদকের দায়িত্ব নিয়ে জায়েদ খান

বিনোদন ডেস্ক

বিনোদন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার ফিরে পেলেন চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান। গতকাল বিচারপতি মামনুন রহমান ও

2022-03-03T14:36:54+00:00
2022-03-03T14:36:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উপহারের চেয়ারে বসেছি: সম্পাদকের দায়িত্ব নিয়ে জায়েদ খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ২:৩৬ পিএম   (ভিজিট : ১২৩)
X


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার ফিরে পেলেন চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান। গতকাল বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জায়েদের করা রিটের চূড়ান্ত শুনানি নিয়ে তার পক্ষে এ রায় ঘোষণা করেন। এর ফলে শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে কমিশনের সিদ্ধান্ত বহাল থাকলো। রায় পাওয়ার পরেই বিকেলে এফডিসিতে ছুটে গিয়েছিলেন জায়েদ খান। শিল্পী সমিতির কার্যালয়ে ঢোকার চেষ্টা করে দীর্ঘ সময় অপেক্ষা করেন। সন্ধ্যা ৭ টা পর্যন্ত ঢুকতে পারেননি। পরে রাত ৯ টার দিকে তাকে কার্যালয়ের চেয়ারে দেখা যায়। 
 
শিল্পী সমিতির কার্যালয়ে প্রবেশে বাধার সম্মুখীন হয়েছিলেন বলে অভিযোগ করেন এ অভিনেতা। বুধবার রাতে জায়েদ খান সংবাদমাধ্যমকে জানান, ‘আমি দীর্ঘ সময় অপেক্ষা করেছিলাম কিন্তু তালা বন্ধ ছিল। ইলিয়াস কাঞ্চন ভাইকে ফোন দিয়েছিলাম। কাঞ্চন ভাই বললেন, দেখছি- পরে কাঞ্চন ভাই জানালেন তাঁর ফোনও নাকি তারা ধরছে না কেউ, এই অবস্থা। এটা ইমম্যাচিউরিটি। ’

জায়েদ আরও বলেন, ‘এফডিসিতে প্রবেশের পরেও দেখেছি অনেকে আমাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কিন্তু এসব করে লাভ কী? এই যে চেয়ার বদলে ফেলা হয়েছে, ছবি বদলে ফেলা হয়েছে। এসব কী? আমি অবশ্য বিরক্ত হয়নি। এই যে এসে নতুন চেয়ার পেলাম। এটাকে উপহার হিসেবেই নিয়েছি। আমাকে যারা ভালোবাসে তারা আসছে, শুভেচ্ছা জানাচ্ছে, চলে যাচ্ছে। এক মুহূর্ত সময় পাচ্ছি না। সন্ধ্যায় আমাদের নির্বাচিতরা এসেছিলেন।’ 

বুধবার রাতে এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে দেখা যায় জায়েদকে শুভেচ্ছা জানানোর ঢল নেমেছে। দলবদ্ধভাবে লোকজন আসছেন, ফুল দিচ্ছেন শুভেচ্ছা জানিয়ে চলে যাচ্ছেন।  

 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy