টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা, ৪৮ রানে তিন ব্যাটারের বিদায়

খেলা ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশ-আফগানিস্তান টি-২০ সিরিজের উদ্বোধনী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আজ বৃহস্পতিবার

2022-03-03T14:48:16+00:00
2022-03-03T16:52:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ-আফগানিস্তান টি-২০ সিরিজ
টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা, ৪৮ রানে তিন ব্যাটারের বিদায়
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ২:৪৮ পিএম  আপডেট: ০৩.০৩.২০২২ ৪:৫২ পিএম  (ভিজিট : ১২৮)
X


বাংলাদেশ-আফগানিস্তান টি-২০ সিরিজের উদ্বোধনী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আজ বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুর ৩ টায় রাজধানীর মিরপুর স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। 

ম্যাচের প্রথম পাঁচ ওভারেই বাংলাদেশ হারায় দুই ওপেনার নাঈম ও মুনিমকে। এরপর ৫ রানে আউট হন সাকিব আল হাসানও। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে ৩ উইকেটে ৪৮ রান। উইকেটে আছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান লিটন দাস ও মাহমুদুল্লাহ রিয়াদ। 

এই ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে আলোচিত ব্যাটার মুনিম শাহরিয়ারের, যিনি প্রথমবারের মত কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবেন। এছাড়া টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে ইয়াসির আলী চৌধুরীর।

মুনিম জায়গা পেলেও যথারীতি একাদশে আছেন নিয়মিত ওপেনার নাঈম শেখ। তাদের সাথে আছেন স্কোয়াডে ফেরা আরেক ওপেনার লিটন দাস। দলে ফিরলেও চোটের কারণে একাদশে ফেরা হয়নি মুশফিকুর রহিমের। একাদশে নেই তাসকিন আহমেদও। মুস্তাফিজুর রহমানের সাথে পেস বোলিং ইউনিট সামলাবেন শরিফুল ইসলাম। সাকিব আল হাসানের সাথে স্পিন বিভাগ সামলাবেন নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসান।

আফগানিস্তানের হয়েও এই ম্যাচে দুজনের অভিষেক হচ্ছে। তারা হলেন দারউইশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাই।

একনজরে দুই দলের একাদশ:

বাংলাদেশ
মুনিম শাহরিয়ার, লিটন দাস (উইকেটরক্ষক), নাঈম শেখ, সাকিব আল হাসান, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হজরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, করিম জানাত, ফজলহক ফারুকি, কাইস আহমেদ ও দারউইশ রাসুলি।

প্রসঙ্গত, আইসিসি টি-২০ র‍্যাংকিংয়ে বর্তমানে আফগানদের অবস্থান ৮ম, যেখানে বাংলাদেশ আছে ৯ম স্থানে।  বৈশ্বিক ক্রিকেটে আফগানিস্তানের রাজসিক উত্থান মূলত টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে। এই ফরম্যাটে আফগানরা বাংলাদেশের চেয়েও ভালো। অন্তত পরিসংখ্যান আর র‍্যাংকিং তা-ই বলছে। এই ফরম্যাটে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার কীর্তিও আছে আফগানদের।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy