লিটনের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের পুঁজি ১৫৫

খেলা ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশ-আফগানিস্তান টি-২০ সিরিজের উদ্বোধনী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৫৫ রান জড়ো করেছে বাংলাদেশ।উদ্বোধনী জুটিতে নাঈম

2022-03-03T16:56:01+00:00
2022-03-03T17:03:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ-আফগানিস্তান টি-২০ সিরিজ
লিটনের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের পুঁজি ১৫৫
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ৪:৫৬ পিএম  আপডেট: ০৩.০৩.২০২২ ৫:০৩ পিএম  (ভিজিট : ২৩১)
X


বাংলাদেশ-আফগানিস্তান টি-২০ সিরিজের উদ্বোধনী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৫৫ রান জড়ো করেছে বাংলাদেশ।

উদ্বোধনী জুটিতে নাঈম শেখের সাথে ক্রিজে নামেন অভিষিক্ত মুনিম শাহরিয়ার। ৫ বলে ২ রান করে নাঈম ফিরলেও মুনিম রান তোলার চেষ্টা চালিয়ে যান। তবে ওয়ান ডাউনে নামা লিটন দাসকে ক্রিজে রেখে মুনিমকে ফিরতে হয় সাজঘরে। তার আগে ১৮ বলের মোকাবেলায় ১৭ রান করেন ৩টি চার হাঁকিয়ে।

থিতু হতে পারেননি সাকিব আল হাসান ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। সাকিব ৬ বলে ৫ ও একটি ছক্কা হাঁকানো রিয়াদ ৭ বলে ১০ রান করে আউট হলে লিটনের সাথে দলের হাল ধরেন আফিফ হোসেন ধ্রুব। আফগানিস্তানের ধারাল বোলিং সামলে দেখেশুনে খেলতে থাকেন দুইজন।

৮০ রানে চতুর্থ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে ৪৬ রানের জুটি গড়েন লিটন ও আফিফ, যা ভাঙে লিটনের বিদায়ে। ৩৪ বলে অর্ধশতক তুলে নেওয়া লিটন সাজঘরে ফেরার আগে ৪৪ বলে ৬০ রান করেন ৪টি চার ও ২টি ছক্কার সহায়তায়। একই ওভারে আফিফকেও ফিরতে হয় সাজঘরে। তার আগে ২৪ বলে করেন ২৫ রান, হাঁকান ২টি চার।

শেষদিকে দায়িত্ব বর্তায় দুই তরুণ শেখ মেহেদী হাসান ও অভিষিক্ত ইয়াসির আলীর কাঁধে। দুজনের ভুল বোঝাবুঝিতে শেষ ওভারে রানআউট হন ৭ বলে ৮ রান করা ইয়াসির। একই ওভারে রানআউট হন মেহেদীও (৭ বলে ৫ রান)। দুটি রানআউটেই মূল কীর্তি রশিদ খানের। নাসুম আহমেদ ২ বলে ৩ ও শরিফুল ইসলাম ১ বলে ৪ রান করে অপরাজিত থাকেন।

শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫৫ রান। টি-টোয়েন্টি আফগানদের বিপক্ষে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আফগানিস্তানের পক্ষে বল হাতে আঁটসাঁট ছিলেন রশিদ খান। ৪ ওভারে মাত্র ১৫ রানের খরচায় একটি উইকেটও শিকার করেছেন তিনি। দুটি করে উইকেট শিকার করেছেন আজমতউল্লাহ ওমরজাই ও ফজলহক ফারুকি।

সংক্ষিপ্ত স্কোর

টস: বাংলাদেশ

বাংলাদেশ: ১৫৫/৮ (২০ ওভার); লিটন ৬০, আফিফ ২৫, মুনিম ১৭
ফারুকি ২৭/২, ওমরজাই ২৭/২, রশিদ ১৫/১

আফগানিস্তানের জয়ের জন্য প্রয়োজন ১৫৬ রান।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy