সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে টাইগাররা

খেলা ডেস্ক

খেলাধুলা

আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতেও এগিয়ে থাকা টাইগাররা রয়েছে আত্মবিশ্বাসের তুঙ্গে। এবার বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচ

2022-03-05T11:36:46+00:00
2022-03-05T11:39:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ-আফগানিস্তান টি-২০ সিরিজ
সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে টাইগাররা
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ মার্চ, ২০২২, ১১:৩৬ এএম  আপডেট: ০৫.০৩.২০২২ ১১:৩৯ এএম  (ভিজিট : ২৩৮)
X


আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতেও এগিয়ে থাকা টাইগাররা রয়েছে আত্মবিশ্বাসের তুঙ্গে। এবার বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ শনিবার (৫ মার্চ) মাঠে নামবে দুই দল। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। শেষ ম্যাচেও জয় তুলে সিরিজ নিজেদের করার লক্ষ্যে আশাবাদী সাকিব-নাছুমরা।

এই ম্যাচ জিতলে সিরিজ জয়ের পাশাপাশি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে আসবে টাইগাররা। অন্যদিকে আফগানিস্তান নেমে যাবে দশম স্থানে। বর্তমানে আফগানিস্তান অষ্টম ও বাংলাদেশ নবম স্থানে রয়েছে।

এই ম্যাচে বাংলাদেশে একাদশে একটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ফিট হয়ে ওঠায় একাদশে ফিরতে পারেন মুশফিকুর রহিম, যিনি সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বিশ্বকাপে। মুশফিক একাদশে ফিরলে জায়গা হারাতে পারেন নাঈম শেখ। তবে আফগানিস্তান অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে।

অস্ট্রেলিয়ার কিংবদন্তি দুই ক্রিকেটার রড মার্শ ও শেন ওয়ার্নের মৃত্যুতে শোক প্রকাশ করে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করবে দুই দল। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ 

বাংলাদেশ
মুনিম শাহরিয়ার, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হজরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, করিম জানাত, ফজলহক ফারুকি, কাইস আহমেদ ও দারউইশ রাসুলি।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy