টাইগারদের ছন্নছাড়া ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে আফগানদের জয়

খেলা ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে সফরকারী আফগানিস্তান। এতে ১-১ এ

2022-03-05T18:34:39+00:00
2022-03-05T21:00:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ-আফগানিস্তান টি-২০ সিরিজ
টাইগারদের ছন্নছাড়া ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে আফগানদের জয়
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ মার্চ, ২০২২, ৬:৩৪ পিএম   (ভিজিট : ২৫১)
X


বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে সফরকারী আফগানিস্তান। এতে ১-১ এ ড্র হল সিরিজ। টাইগারদের ছন্নছাড়া ফিল্ডিং আর গুরুত্বপূর্ণ ৩ ক্যাচ হাতছাড়ার সুযোগ কাজে লাগিয়ে আফগানরা ১৪ বল হাতে রেখে ৮ উইকেটের জয় নিশ্চিত করে।

'হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১৫ রান জড়ো করে বাংলাদেশ। 

দলের পক্ষে মুশফিকুর রহিম ২৫ বলে ৩০ ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ১৪ বলে ২১ রান করেন। আফগানদের পক্ষে দুই পেসার ফজলহক ফারুকি ও আজমতউল্লাহ ওমরজাই তিনটি করে উইকেট শিকার করেন। বল হাতে মিতব্যয়ী ছিলেন অধিনায়ক মোহাম্মদ নবী।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই জীবন পান হরতউল্লাহ জাজাই। পরের ওভারে অবশ্য রহমানউল্লাহ গুরবাজকে সাজঘরে ফেরাতে সমর্থ হন শেখ মেহেদী হাসান। তবে এরপর জাজাই ও উসমান ঘানি গড়েন ৯৯ রানের পার্টনারশিপ। ৪১ ও ৪৫ রানে দুই দফা জীবন পাওয়া উসমান তবু অর্ধশতক পূর্ণ করতে পারেননি। জয় থেকে একটু দূরে থাকতে ৪৮ বলে ৪৭ রান করে বিদায় নেন তিনি, রিয়াদের শিকার হয়ে। তবে এই ব্রেক থ্রু বাংলাদেশকে জেতাতে পারেনি।

টাইগারদের ভুল ফিল্ডিংয়ে প্রথম ওভারে জীবন পাওয়া জাজাই ৪৫ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন, হাঁকান ৩টি চার ও ৫টি ছক্কা।

এই ম্যাচ জিতলে বাংলাদেশ র‍্যাংকিংয়ের অষ্টম স্থানে উঠে আসত। সিরিজ জেতার সুযোগ হাতছাড়ার পাশাপাশি হাতছাড়া হয়েছে র‍্যাংকিংয়ে এগোনোর সুযোগও।

সংক্ষিপ্ত স্কোর

টস: বাংলাদেশ

বাংলাদেশ: ১১৫/৯ (২০ ওভার); মুশফিক ৩০, রিয়াদ ২১, লিটন ১৩, নাঈম ১৩
ফারুকি ১৮/৩, ওমরজাই ২২/৩, নবী ১৪/১, রশিদ ৩০/১

আফগানিস্তান: ১২১/- (১৭.৪ ওভার); জাজাই ৫৯*, উসমান ৪৭
রিয়াদ ২/১, শেখ মেহেদী ১৯/১

ফলাফল: ৮ উইকেটে জয়ী আফগানিস্তান।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy