প্রকাশ: রোববার, ৬ মার্চ, ২০২২, ১:৪৮ পিএম আপডেট: ০৬.০৩.২০২২ ১:৫২ পিএম (ভিজিট : ২০০)

X
ইউক্রেনে আটকে পড়া ২৮ নাবিক রোমানিয়া পৌঁছেছেন। আজ রোববার (৬ মার্চ) বাংলাদেশ সময় ভোরে তারা রোমানিয়া পৌঁছেছেন বলে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
শনিবার (৫ মার্চ) দুপুরে ইউক্রেন থেকে মলদোভায় মৃত হাদিসুর রহমানের মরদেহ নিয়ে রওয়ানা দেন ২৮ নাবিক। তবে পথে একটি ফ্লোডিং ব্রিজ পড়ায় সেখানে কয়েক ঘণ্টা আটকে ছিলেন। পরে ব্রিজটি খুলে দেওয়ার পরে তারা আবার রওয়ানা দেন।
বাংলাদেশ সময় শনিবার রাত দুইটার দিকে তারা ইউক্রেন সীমান্ত ক্রস করে মলদোভা পৌঁছান। সেখান থেকে রবিবার ভোরে রোমানিয়া সীমান্ত অতিক্রম করেছেন। সব কিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার তারা রোমানিয়া থেকে দেশে ফিরবেন।
এর আগে ২ মার্চ বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মৃত্যুবরণ করেন। ইউক্রেনের অলভিয়া বন্দরে ২৯ জন নাবিক নিয়ে আটকা পড়েছিল ‘বাংলার সমৃদ্ধি’। বাংলাদেশ শিপিং করপোরেশনের এই জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছে।
প্রসঙ্গত, রুশ ক্ষেপণাস্ত্র হামলার শিকার বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ থেকে সব নাকিবকে উদ্ধার করা হয়েছে। জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনার পর গতকাল ২৮ জন জীবিত নাবিককে উপকূলে বাংকারে সরিয়ে নেওয়া হয়েছিলো। গত বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন এ তথ্য নিশ্চিত করেছিলেন। এর আগে, ধবার ইউক্রেনের ওলভিয়া বন্দরে নোঙ্গর করা অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় বাংলার সমৃদ্ধি'। এতে জাহাজটির নাবিক হাদিসুর রহমানের মৃত্যু হয়।