প্রকাশ: রোববার, ৬ মার্চ, ২০২২, ২:১৩ পিএম আপডেট: ০৬.০৩.২০২২ ৩:৪৫ পিএম (ভিজিট : ১৯৪)

X
বেলারুশ বাদে আন্তর্জাতিক প্রায় সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাশিয়ার জাতীয় বিমান সংস্থা এরোফ্লোট।
আগামী ৮ই মার্চ থেকে এই নির্দেশ কার্যকর হবে। এক্ষেত্রে ফ্লাইট পরিচালনায় অতিরিক্ত বাধার কথা বলা হয়েছে। তবে আভ্যন্তরণীয় রুটে এবং প্রতিবেশী বেলারুশে ফ্লাইট অপরিবর্তিত থাকবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে আরও বলা হয়, রাশিয়ার বিমান সংস্থার জন্য নিজেদের আকাশসীমা নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন, বৃটেন, যুক্তরাষ্ট্র ও কানাডা। এর ফলে এই বিমানের গন্তব্য মারাত্মকভাবে সীমাবদ্ধ হয়ে পড়েছে। অন্যান্য রুটে চলাচলও কঠিন হয়ে পড়েছে।
এর আগে রাশিয়ার বেসামরিক বিমান পরিবহণ সংস্থা রোজাভিস্তাসিয়া আন্তর্জাতিক রুটে লিজ নেওয়া বিমান চলাচল বন্ধ করার সুপারিশ করে। রাশিয়ার মোট বিমানের অর্ধেকের বেশি লিজ নেওয়া বিমান।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর প্রতিবাদে আমেরিকাসহ পশ্চিমা প্রায় সব দেশ নিজেদের আকাশসীমায় রাশিয়ার বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। ফলে রুশ বিমানের গন্তব্য মারাত্মকভাবে সীমাবদ্ধ হয়ে পড়েছে। অন্যান্য রুটে চলাচলও কঠিন হয়ে পড়ে।