প্রকাশ: রোববার, ৬ মার্চ, ২০২২, ২:৫১ পিএম (ভিজিট : ১৯৬)

X
জনপ্রিয় টিভি সিরিজ ‘গুড টাইমস’ খ্যাত মার্কিন অভিনেতা জনি ব্রাউন গত বুধবার (০২ মার্চ) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। বুধবার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে শ্যারন ক্যাথরিন ব্রাউন।
অভিনেত্রী শ্যারন জানিয়েছেন, ‘আমাদের পরিবার শোকের কারণে ভেঙে পড়েছে। বাবাকে হাানোর শোক ভুলতে পারছি না আমরা। আমরা সবাই এখন বিধ্বস্ত। আমরা যেন নিশ্বাস নিতেও পারছি না। বাবাকে হারিয়ে আমরা অভিভাবকহীন হয়ে পড়লাম।’
১৯৩৭ সালের ১১ জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জন্ম জনি ব্রাউনের। জনি ব্রাউন অভিনয়ে আসার আগে একটি ব্যান্ডে গান করতেন। ষাটের দশকে তার গান রেকর্ড করা হয়। সেই সময়ও অভিনয়ে নিয়মিত ছিলেন না তিনি। পরে ‘রয়ান অ্যান্ড মার্টিনস লাফ ইন কমেডি’ অনুষ্ঠানের মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। তারপর ১৯৭৪ সালে ‘গুড টাইমস’ টিভি সিরিজে অভিনয় করে রাতারাতি পরিচিতি লাভ করেন এই অভিনেতা।
১৯৬৬ সালে ‘আ ম্যান কলড অ্যাডাম’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক করা এই অভিনেতা দীর্ঘ ক্যারিয়া ৫৬টি সিনেমা ও টিভি সিরিজে কাজ করেছেন। তাকে সর্বশেষ ২০১৩ সালে ‘ইন ডা কাট’ সিনেমা দেখা গেছে।