সৌদি আরবে যেতে লাগবে স্বাস্থ্য বীমা

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

করোনা ভাইরাসের সংক্রমণ কমে আসায় প্রায় সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়ে ভ্রমণ বিধির নতুন নিয়ম চালু করেছে সৌদি

2022-03-06T14:54:42+00:00
2022-03-06T14:54:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভ্রমণ বিধির নতুন নিয়ম চালু করলো সৌদি সরকার
সৌদি আরবে যেতে লাগবে স্বাস্থ্য বীমা
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ মার্চ, ২০২২, ২:৫৪ পিএম   (ভিজিট : ২০৩)
X


করোনা ভাইরাসের সংক্রমণ কমে আসায় প্রায় সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়ে ভ্রমণ বিধির নতুন নিয়ম চালু করেছে সৌদি সরকার। এখন থেকে সৌদি আরবে যেতে হলে লাগবে স্বাস্থ্য বীমা। 

শনিবার (৫ ফেব্রুয়ারি) সৌদি আরব এই ঘোষণা দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। শনিবার থেকেই কার্যকর হয়েছে এই নির্দেশনা।

সৌদি গেজেট জানিয়েছে, বিদেশি যাত্রীদের সৌদি আরবে ঢোকার জন্য এখন শুধু বাড়তি একটি স্বাস্থ্য বীমা লাগবে, যাতে করোনা ভাইরাসে আক্রান্ত হলে সেই খরচ বহন করা যায়।এছাড়াও খোলা জায়গায় মাস্ক পরা এবং সামজিক দূরত্ব বজায় রাখার বাধ্যবাধকতা তুলে নেয়া হয়েছে। তবে বেশি লোকসমাগমে মাস্ক পরার নিয়ম বহাল রেখেছে দেশটি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, অনুষ্ঠান আয়োজন বা লোকসমাগমে এখন আর কোনো বাধা নেই। মক্কার মসজিদুল হারাম এবং মদিনা মসজিদে নববীসহ দেশটির সব মসজিদ থেকেও শারীরিক দূরত্ব বজায় রাখার নিয়ম প্রত্যাহার করা হয়েছে। তবে মসজিদের ভেতরে সবাইকে মাস্ক পরতে হবে।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে এ বছরের জানুয়ারি মাঝামাঝিতে আফ্রিকার বেশ কয়েকটি দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছিল সৌদি সরকার। শিথিল করা হয়েছে এ নিষেধাজ্ঞাও। দক্ষিণ আফ্রিকা, নমিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, লেসোথো, ইসোয়াতিনি, মোজাম্বিক, মালাউই, মরিশাস, জাম্বিয়া, মাদাগাস্কার, অ্যাঙ্গোলা, সিসিলি, কমোরোস, নাইজেরিয়া, ইথিওপিয়া ও আফগানিস্তান থেকে যাত্রীরা এখন সরাসরি ফ্লাইটে সৌদি আরবে যেতে পারবেন।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy