প্রকাশ: রোববার, ৬ মার্চ, ২০২২, ৩:২২ পিএম (ভিজিট : ১৭৩)

X
বলিউড সুপারস্টার আমির খান। বলিউডের অনেক তারকার ছেলেমেয়েই তাদের বাবা-মায়ের পথ অনুসরণ করে সিনেমা জগতে এসেছেন। অবশ্য আবার এমন অনেকেই আছেন যারা বাবা-মায়ের মতো অভিনেতা হতে চান না। ব্যক্তিগত জীবনে আমির খান দুই সন্তানের জনক। আমির খানের বড় ছেলেও যখন সিনেমায় অভিনয় শুরু করেছেন ঠিক তখনই আমিরকন্যা ইরা খান তার বিপরীত কাজ করলেন।
সিনেমায় বাবা কিংবা ভাইয়ের মতো কোনো আগ্রহই নেই তার। সরাসরি নাকচ করে দিলেন অভিনয়ের। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে নানান বিষয়ে কথা বলছিলেন তিনি। সেখানেই তিনি এমন মন্তব্য করে বসেন। তবে তিনি ক্যামেরার সামনে অভিনেত্রী হিসেবে না আসলেও পরিচালক হবার আগ্রহ প্রকাশ করেন।
ইতোমধ্যেই ইরা খান মঞ্চে নির্মাতা হিসেবে ‘মিডিয়া’ নামে একটি নাটক নির্মাণ করেছেন। নাটকটিতে ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের স্ত্রী হ্যাজেল কিচ প্রধান ভূমিকায় অভিনয় নাটকটি নির্মাণ করে প্রথম কাজ হিসেবে বেশ ভালো সাড়া পেয়েছেন তিনি।