কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আন্তজার্তিক ডেস্ক

আন্তর্জাতিক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিলগাথুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।রোববার (০৬ মার্চ) দুপুর

2022-03-06T16:01:57+00:00
2022-03-06T16:01:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
আন্তজার্তিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ মার্চ, ২০২২, ৪:০১ পিএম   (ভিজিট : ১৮০)
X


কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিলগাথুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।

রোববার (০৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ হাসান এ তথ্য নিশ্চিত করেন। নিহত লিটন বিশ্বাস (৩৫) বিলগাথুয়া মাঠপাড়ার আকবর আলী বিশ্বাসের ছেলে। তার মরদেহ বর্তমানে ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানায় রাখা হয়েছে।

প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, লিটন ভারত থেকে পণ্য এনে দেশে বিক্রি করতেন। শনিবার রাত ৯টার দিকে ভারত থেকে পণ্য নিয়ে বিলগাথুয়া সীমান্ত দিয়ে ফিরছিলেন। তার সঙ্গে একই পেশায় নিয়োজিত আরও কয়েকজন বাংলাদেশি ছিলেন।

এসময় ১৫১-৬ (এস) সীমান্ত পিলার সংলগ্ন ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার মেঘনা সীমান্তে ১৪১ বিএসএফ কমান্ডেন্ট অধীনস্থ মেঘনা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। বুকে গুলিবিদ্ধ হয়ে লিটন নিহত হলে অন্যরা বাংলাদেশ সীমানায় পালিয়ে আসেন। পরে বিএসএফ লিটনের মরদেহ উদ্ধার করে হোগলবাড়িয়া থানায় পাঠায় বলে জানান তিনি।

দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) জাবীদ আল হাসান বলেন, ‘লোকমুখে শুনছি, সীমান্তে বিএসএফের গুলিতে লিটন নামে একজন নিহত হয়েছে। তবে নিহতের লাশ ফেরত চেয়ে তার পরিবারের কেউ বিজিবি বা পুলিশের কাছে কোন আবেদন করেনি।’

বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নিহত হওয়ার বিষয়ে ১৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ প্রাগপুর বিজিবি কম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) নায়েক সুবেদার আমজাদ হোসেন গণমাধ্যমকর্মীদের জানান, ‘ঘটনার কারণ জানতে চেয়ে বিএসএফ বরাবর আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে।’





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy