পুতিনকে চাপে রাখতে বরিস জনসনের ৬ দফা পরিকল্পনা

আন্তজার্তিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়াকে কোনভাবেই আটকানো যাচ্ছে না। ইউক্রেনের ওপর হামলা বন্ধ করতে বিভিন্ন দেশের বহুমাত্রিক নিষেধাজ্ঞা ও অনুরোধ করেও হামলা

2022-03-06T19:00:43+00:00
2022-03-06T19:00:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
পুতিনকে চাপে রাখতে বরিস জনসনের ৬ দফা পরিকল্পনা
আন্তজার্তিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ মার্চ, ২০২২, ৭:০০ পিএম   (ভিজিট : ২৪৬)
X



রাশিয়াকে কোনভাবেই আটকানো যাচ্ছে না। ইউক্রেনের ওপর হামলা বন্ধ করতে বিভিন্ন দেশের বহুমাত্রিক নিষেধাজ্ঞা ও অনুরোধ করেও হামলা থেকে বিরত রাখা যায়নি পুতিনকে। এখন পর্যন্ত দুই দেশের ১২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। চলমান এই সংকট থামাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশ্ব নেতারা। এ পরিস্থিতিতে পুতিনকে চাপে রাখতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ৬ দফা পরিকল্পনা নিয়েছেন।

সোমবার (৭ মার্চ) কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকে নিজের বার্তা তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেছেন বরিস জনসন।
 
বরিস জনসনের দফাগুলো হচ্ছে :
১. ইউক্রেনের জন্য বিশ্ব নেতাদের একটি ‘আন্তর্জাতিক মানবিক জোট’ গঠন করা উচিত।
২. ইউক্রেনীয়রা আত্মরক্ষার চেষ্টা করছেন। তাদের সর্বাত্মক সমর্থন করা উচিত।
৩. রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে হবে।
৪. ইউক্রেনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই কাজ করতে হবে।
৫. যুদ্ধের কূটনৈতিক নীতিমালা অবশ্যই অনুসরণ করতে হবে, তবে সেটা করতে হবে ইউক্রেনের বৈধ সরকারকে সঙ্গে নিয়েই।
৬. ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করতে হবে।

এদিকে চলমান সংকট নিরসনে আগের দুই বৈঠকে সমাধানে না আসতে পারায় ফের বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। সোমবার (৭ মার্চ) তৃতীয় দফায় আলোচনায় মিলিত হবে দুই দেশ। তবে এবারের বৈঠকটি কোথায় হচ্ছে সে তথ্য প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। সূত্র : বিবিসি









Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy