ভুয়া কাগজ দেখিয়ে শপথ নিয়েছেন জায়েদ খান: নিপুণ-সাইমন

বিনোদন ডেস্ক

বিনোদন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আইনি লড়াই চলছেই। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা

2022-03-07T12:22:56+00:00
2022-03-07T12:22:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভুয়া কাগজ দেখিয়ে শপথ নিয়েছেন জায়েদ খান: নিপুণ-সাইমন
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ মার্চ, ২০২২, ১২:২২ পিএম   (ভিজিট : ২৩৫)
X


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আইনি লড়াই চলছেই। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ উল্লেখ করে গত বুধবার (২ মার্চ) রায় দেন হাইকোর্ট।কিন্তু হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করেন নিপুণ। তার করা আপিলে জায়েদ খানকে শিল্পী সমিতির সম্পাদক ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশ  চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। গতকাল রোববার (৬ মার্চ) শুনানি শেষে এ আদেশ দিয়েছেন বিচারপতি ওবায়দুল হাসানের একক বেঞ্চ। এদিকে সুপ্রিম কোর্টের এ আদেশে সন্তোষ প্রকাশ করেছেন চিত্রনায়িকা নিপুণ। এ কারণে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে চার সপ্তাহের জন্য কেউ বসতে পারবেন না।

গতকাল সন্ধ্যায় এফডিসিতে এক সংবাদ সম্মেলনে নিপুণ বলেন, ‘কোর্ট থেকে এখন পর্যন্ত কোনো কাগজ বের হয়নি। যে রায় এসেছিল, তার কোনো কাগজ দেয়া হয়নি। তাহলে কাগজ কই পেয়েছেন জায়েদ খান?’

এ প্রসঙ্গে সাইমন আরও বলেন, ‘ভুয়া তথা ‘জাল ও অনৈতিক কাগজ’ দেখিয়েছেন জায়েদ খান। এমনকি সেই কাজ দেখিয়ে শপথ করেছেন তিনি। আমি সভাপতি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের কাছেও এ বিষয়টি নিয়ে জানতে চেয়েছিলাম। তিনি আমাকে বললেন, জায়েদ খানের কাগজটি সত্য নাকি মিথ্যা তা জানেন না। তবে সে (জায়েদ খান) যে কাগজ দেখিয়েছেন তা আইন সম্মত নয়।’

উক্ত সংবাদ সম্মেলনে অনেক শিল্পীই উপস্থিত ছিলেন। গত শুক্রবার (৪ মার্চ) তৃতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বিএফডিসির স্টাডি রুমের সামনে খোলা মাঠে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন তাকে শপথবাক্য পাঠ করান। এ সময় আরও শপথ নেন সিনিয়র সহসভাপতি মনোয়ার হোসেন ডিপজল, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক জয় চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সুচরিতা ও অরুণা বিশ্বাস। 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy