বেলারুশে তৃতীয় দফা বৈঠক আজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আজ ইউক্রেনে রাশিয়ার হামলার ১২ তম দিন। চলমান সংকট নিরসনে আগের দুই বৈঠকে সমাধানে না আসতে পারায় এবার

2022-03-07T12:30:39+00:00
2022-03-07T12:36:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাশিয়া-ইউক্রেন উত্তেজনা
বেলারুশে তৃতীয় দফা বৈঠক আজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ মার্চ, ২০২২, ১২:৩০ পিএম  আপডেট: ০৭.০৩.২০২২ ১২:৩৬ পিএম  (ভিজিট : ২১৯)
X


আজ ইউক্রেনে রাশিয়ার হামলার ১২ তম দিন। চলমান সংকট নিরসনে আগের দুই বৈঠকে সমাধানে না আসতে পারায় এবার তৃতীয় বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। আজ সোমবার (৭ মার্চ) বেলারুশে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগের দুই বৈঠক পশ্চিম বেলারুশের ব্রেস্ট অঞ্চলে অনুষ্ঠিত হলেও এবারের বৈঠকের নির্দিষ্ট সময় এবং স্থানের বিষয়টি জানায়নি কোনও পক্ষ।

এদিকে বৈঠক করে কোনো সমাধান হবে না বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, রুশ প্রেসিডেন্ট পুতিন বারবার বলছেন মস্কোর শর্ত পূরণে ইউক্রেন প্রতিশ্রুতি না দিলে যুদ্ধ বন্ধ হবে না।

শর্তগুলো হলো- একটি নিরপেক্ষ ও পরমাণু অস্ত্রমুক্ত দেশ হিসেবে ইউক্রেনের অবস্থান স্পষ্ট করা, দেশটি থেকে নাৎসীবাদ নির্মূল, ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকার করে নেওয়া এবং দেশটির পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া।

আগের দুই দফা বৈঠকে কোনও উল্লেখযোগ্য ফলাফল না আসলেও যুদ্ধরত এলাকা থেকে বেসামরিকদের সরিয়ে নিতে মানবিক করিডোর স্থাপনে সম্মত হয় উভয়পক্ষ।

তবে রুশ বাহিনীর দ্বারা অবরুদ্ধ মারিউপুল শহরের বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার প্রচেষ্টা গত রোববারও ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে রেডক্রস। ওই এলাকায় যুদ্ধবিরতি মেনে চলতে ব্যর্থ হওয়ায় একে অপরকে দোষারাপ করে রাশিয়া এবং ইউক্রেন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও সংস্থাটি বলেছে, এটি নিশ্চিত যে প্রকৃত হতাহতের সংখ্যা হয়তো অনেক বেশি। 

সূত্র : আলজাজিরা





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy