বেসামরিকদের সরিয়ে দিতে ইউক্রেনের ৪ শহরে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেনের ৪ শহরে মানবিক করিডর চালু করার ঘোষণা দিয়েছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, ‘চার শহরের বেসামরিক

2022-03-07T13:00:48+00:00
2022-03-07T13:25:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেসামরিকদের সরিয়ে দিতে ইউক্রেনের ৪ শহরে যুদ্ধবিরতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ মার্চ, ২০২২, ১:০০ পিএম  আপডেট: ০৭.০৩.২০২২ ১:২৫ পিএম  (ভিজিট : ২৪২)
X


ইউক্রেনের ৪ শহরে মানবিক করিডর চালু করার ঘোষণা দিয়েছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, ‘চার শহরের বেসামরিক নাগরিকদের অন্যত্র সরিয়ে নিতে সহায়তার জন্য মস্কো এ সিদ্ধান্ত নিয়েছে।’

রাশিয়ার স্থানীয় সময় সোমবার (৭ মার্চ) সকাল ১০টা থেকে সাময়িক যুদ্ধবিরতির এই সিদ্ধান্ত কার্যকর হবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভ, খারকিভ, মারিওপোল এবং সুমি শহর থাকবে তৃতীয়বারের মতো দেওয়া সাময়িক যুদ্ধবিরতির আওতায়। তবে এ ব্যাপারে ইউক্রেনের তরফ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।  

এর আগে মারিওপোল শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে মানবিক করিডর খোলার দুটি প্রচেষ্টা ভেস্তে গেছে। 

ইউক্রেনের অভিযোগ, যুদ্ধবিরতি ঘোষণা করেও রাশিয়া হামলা বন্ধ না করার জেরে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রচেষ্টা ভেস্তে গেছে। এদিকে যুদ্ধের ১২ তম দিনে ইউক্রেনের বন্দরনগরী মাইকোলেইভে নতুন করে রুশ গোলাবর্ষণের অভিযোগ উঠেছে।

সূত্র: বিবিসি।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy