মোদি জেলেনস্কির সাথে ফোনে কথা বলেছেন ৩৫ মিনিট

আন্তজার্তিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ফোনে কথা বলেছেন। প্রায় ৩৫ মিনিট ধরে দুই নেতার

2022-03-07T16:12:58+00:00
2022-03-07T16:14:17+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
মোদি জেলেনস্কির সাথে ফোনে কথা বলেছেন ৩৫ মিনিট
আন্তজার্তিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ মার্চ, ২০২২, ৪:১২ পিএম  আপডেট: ০৭.০৩.২০২২ ৪:১৪ পিএম  (ভিজিট : ১৮১)
X


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ফোনে কথা বলেছেন। প্রায় ৩৫ মিনিট ধরে দুই নেতার মধ্যে আলোচনা চলে। এসময় সুমিতে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার জন্য জেলেনস্কির সহযোগিতা চেয়েছেন মোদি। সংবাদ সংস্থা এএনআই ভারত সরকারের সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ইউক্রেনের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে দুই নেতা আলোচনা করেছেন।

এই আলোচনার সময় নরেন্দ্র মোদি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান আলোচনারও প্রশংসা করেন। যুদ্ধক্ষেত্র থেকে ভারতীয়দের উদ্ধারে ইউক্রেনের প্রেসিডেন্ট যে সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সুমিতে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের সরিয়ে আনতে জেলেনস্কির সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী মোদি। 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy