৩০০ ইউক্রেনীয়কে আশ্রয় না দিয়ে সীমান্ত থেকে ফিরিয়ে দিল যুক্তরাজ্য

আন্তজার্তিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধাবস্থার ১৩ তম দিন চলছে। রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেন ছেড়েছেন দেশটির লাখ লাখ নাগরিক। প্রতিবেশী দেশগুলোসহ ইউরোপের

2022-03-08T13:50:51+00:00
2022-03-08T13:52:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৩০০ ইউক্রেনীয়কে আশ্রয় না দিয়ে সীমান্ত থেকে ফিরিয়ে দিল যুক্তরাজ্য
আন্তজার্তিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ১:৫০ পিএম  আপডেট: ০৮.০৩.২০২২ ১:৫২ পিএম  (ভিজিট : ২৩৫)
X


ইউক্রেন-রাশিয়ার যুদ্ধাবস্থার ১৩ তম দিন চলছে। রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেন ছেড়েছেন দেশটির লাখ লাখ নাগরিক। প্রতিবেশী দেশগুলোসহ ইউরোপের অন্য দেশগুলোতেও আশ্রয় নিচ্ছেন তারা। তবে এই বিপদের দিনেও যুক্তরাজ্য সীমান্ত থেকে প্রায় ৩০০ ইউক্রেনীয়কে ফিরিয়ে দেওয়া হয়েছে। ফ্রান্সের ক্যালাইস থেকে স্থল সীমান্তপথে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টার সময় তাদের ফিরিয়ে দেওয়া হয় বলে মঙ্গলবার (৮ মার্চ) জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

অবশ্য যুক্তরাজ্য থেকে যতগুলো ভিসা ইস্যু করা হয়েছে, সেই সংখ্যাও প্রায় সমান। এ ছাড়া অনেক শরণার্থী ফ্রান্সের ক্যালাইস বন্দর দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করে থাকেন। ফ্রান্সের ক্যালাইসের সাব-প্রিফেক্ট ভেরোনিক ডেপ্রেজ-বউদিয়ারের দেওয়া তথ্য অনুযায়ী, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু করার পর থেকে ৫৮৯ জন ইউক্রেনীয় এই সীমান্তে এসেছেন। তাদের মধ্য থেকে ২৮৬ জনকে যুক্তরাজ্যে ঢুকতে দেওয়া হয়নি।

ক্যালাইসে অবস্থান করা বেশ কিছু ইউক্রেনীয় নাগরিক বিবিসিকে বলেছেন, 'পারিবারিক পুনর্মিলন ভিসা পেতে অ্যাপয়েন্টমেন্টের জন্য তাদের এক সপ্তাহ অপেক্ষা করতে হচ্ছে। তবে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট দপ্তর জোর দিয়ে বলছে যে, ইউরোপজুড়ে থাকা ব্রিটিশ ভিসা আবেদন কেন্দ্রগুলোতে এই সপ্তাহে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে'। অন্যদিকে ভেরোনিক ডেপ্রেজ-বউদিয়ার বিবিসি’কে বলেছেন, 'আটকে পড়া এই মানুষদের সহায়তা করার জন্য এখানে আরও সংগঠিত একটি টিম তৈরি করাটা এখন গুরুত্বপূর্ণ।' আবার এদিকে বিবিসি বলছে, 'ইউক্রেনীয় ফ্যামিলি স্কিমের অংশ হিসেবে এখন পর্যন্ত প্রায় ১৭ হাজার ৭০০ জন যুক্তরাজ্যে আসার জন্য আবেদন করেছেন এবং তাদের মধ্যে ৩০০ জনকে ভিসা দেওয়া হয়েছে।'

সর্বাত্মক হামলা শুরুর পর এক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের এই দেশটির বহু শহর কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। সামরিক অবকাঠামোর বাইরে রাশিয়ার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে আবাসিক ভবন, স্কুল ও হাসপাতাল। প্রাণ বাঁচাতে দেশ ছেড়েছেন লাখ লাখ ইউক্রেনীয়।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy